চীনা যন্ত্রাংশে হুথিদের নতুন ক্ষেপণাস্ত্র, নিশানায় ইসরায়েল ও সৌদি

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ অক্টোবর ২০২৬, ১৫:৪১ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৬:৫৫

চীন থেকে সরবরাহ করা যন্ত্রাংশ ব্যবহার করে উন্নত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইরানের তৈরি খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের আদলে এই অস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। এটি তৈরি করা সম্ভব হলে ইসরায়েল ও সৌদি আরবকে লক্ষ্যবস্তুতে পরিণত করা যাবে। ‘কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ’-এর একটি প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, চীনের তৈরি বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে ইরানের নির্ভুল নিশানাভেদী খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ তৈরির চেষ্টা করছে হুথিরা। পরিকল্পিত ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১ হাজার ৯০০ মাইল বা ৩ হাজার ৫০০ কিলোমিটারের বেশি হতে পারে।

খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের নামের অর্থ ‘খাইবার ধ্বংসকারী’। ইসলামের শুরুর দিকে মুসলিম যোদ্ধাদের দখলে আসা একটি ইহুদি দুর্গের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির নিজস্ব পাল্লা ১ হাজার ৪৫০ কিলোমিটার বা প্রায় ৯০০ মাইল। এই সক্ষমতা দিয়ে উপসাগরীয় দেশগুলো ও ইসরায়েলে আঘাত হানা সম্ভব।

দ্রুত মোতায়েন ও উৎক্ষেপণ সক্ষমতার কারণে ইরানের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুরুত্বপূর্ণ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল খুঁজে বের করে ধ্বংস করার চেষ্টা চালালেও দ্রুত উৎক্ষেপণের সক্ষমতা ইরানকে বিমান হামলা এড়াতে সহায়তা করেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
দিল্লিতে আটক সিজেপি নেতারা কারাগারে
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা, নয়ডায় ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের চুক্তি
ফ্রিল্যান্সারদের বিদেশি আয় দেশে আনতে এনআরবি ব্যাংক ও ফ্যাসেটের চুক্তি
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
ভারত থেকে সড়কপথে ২০ দেশ পেরিয়ে পৌঁছনো যাবে লন্ডনে!
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
অনুপ্রেরণাদায়ী তিনজনকে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’