এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ অক্টোবর ২০২৬, ১১:০০ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৫

ইয়েমেনের এডেনে প্রেসিডেন্টের প্রাসাদ প্রাঙ্গণে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিচালিত এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবে জানিয়েছেন, এই হামলায় হতাহতদের মধ্যে স্থানটির সুরক্ষায় নিয়োজিত রক্ষী এবং বেসামরিক কর্মচারীরা রয়েছেন।

আল-মাশিক প্রাসাদ প্রাঙ্গণের ভেতরে থাকা সামরিক কমান্ড সেন্টারগুলোকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। প্রাসাদটি ইয়েমেন সরকারের সশস্ত্র বাহিনী এবং তাদের সমর্থিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ব্যবহার করে আসছে। দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর হুথিদের নতুন করে শুরু হওয়া অভিযানের কারণে ইয়েমেনের গৃহযুদ্ধ আরও তীব্র রূপ নিয়েছে।

ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের এক মন্ত্রী জানান, ক্ষেপণাস্ত্রগুলো প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডের ভেতরের কমান্ড সেন্টারে আঘাত হানে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি। তিনি এই হামলাকে ‘কাপুরুষোচিত’ কাজ হিসেবে বর্ণনা করেন এবং হুথিদের বিরুদ্ধে বেসামরিক স্থান ও সাধারণ নাগরিকদের ওপর বারবার আক্রমণের অভিযোগ তোলেন।

এএফপিকে এক সরকারি মন্ত্রী জানান, হামলার সময় প্রধানমন্ত্রী আল-জিন্দানি প্রাসাদেই উপস্থিত ছিলেন, তবে তিনি অক্ষত রয়েছেন।

/এএস/ 
সম্পর্কিত
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক