ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৪ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দেড় লাখের বেশি দেশলাই কাঠি দিয়ে তৈরি আলোচিত দুর্গাপ্রতিমার সাজসজ্জা রাতারাতি বদলে গেছে। জেলা প্রশাসকের নির্দেশে প্রতিমা থেকে দেশলাই কাঠি সরিয়ে কিসমিস ও তিল দিয়ে নতুনভাবে সাজানোর কাজ শুরু করেছেন আয়োজকেরা। পূজার ঠিক আগমুহূর্তে এমন পরিবর্তনে হতাশ মন্দির কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের একাংশ। অন্যদিকে, রাতভর পরিশ্রম করে প্রতিমার নতুন সাজসজ্জা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।

বুধবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দির পরিদর্শনে গিয়ে দেশলাই কাঠি অপসারণের নির্দেশ দেন জেলা প্রশাসক কাওসার আজিজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার কথা জানিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টার মধ্যে কাঠিগুলো সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

প্রশাসনের নির্দেশনার পর বুধবার রাতেই প্রতিমা থেকে দেশলাই কাঠি সরানোর কাজ শুরু করেন আয়োজকেরা। রাতভর শিল্পীরা সাজসজ্জা পরিবর্তনের কাজ করেন। দেশলাই কাঠির পরিবর্তে কিসমিস ও তিল দিয়ে প্রতিমার পোশাক ও অলংকার নতুনভাবে সাজানো হচ্ছে। পূজার প্রস্তুতির শেষ সময়ে এই পরিবর্তন সামাল দিতে ব্যস্ত রয়েছেন শিল্পী ও কমিটির সদস্যরা।

আয়োজক কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিনের পরিকল্পনা, পরিশ্রম ও অর্থ ব্যয়ে তৈরি হয়েছিল ব্যতিক্রমী এই প্রতিমা। দেড় লাখের বেশি দেশলাই কাঠি ও ১০ কেজির বেশি রেশমি সুতা দিয়ে তৈরি প্রতিমাটি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে পরিচিতি পেয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্তের দর্শনার্থীদের মধ্যেও এটি দেখার আগ্রহ তৈরি হয়েছিল। পূজার শেষ সময়ে সাজসজ্জা পরিবর্তনের নির্দেশ আসায় তাদের সেই আয়োজন ও প্রত্যাশায় ধাক্কা লেগেছে।

আয়োজকদের দাবি, সম্ভাব্য অগ্নিঝুঁকি মোকাবিলায় আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। তাদের ভাষ্য, দেশলাই কাঠির বারুদ অপসারণের পর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রতিমাটি পরিদর্শন করেছিলেন। মণ্ডপে বালু ও পানি রাখা হয়েছিল। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দায়দায়িত্ব গ্রহণের বিষয়ে লিখিত অঙ্গীকারও দেওয়া হয়েছিল। এসব ব্যবস্থা নেওয়ার পরও দেশলাই কাঠি অপসারণের নির্দেশ আসায় হতাশ হয়েছেন তারা।

ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা

জেলা প্রশাসক কাওসার আজিজ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্দেশনা এসেছে। সরকারি নির্দেশনা পালন করা নাগরিক হিসেবে সবার দায়িত্ব। দেশলাই কাঠি সরিয়ে প্রতিমাটি নতুনভাবে সাজানোর জন্য শিল্পীদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি। এ ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন জেলা প্রশাসক।

গত ২৫ সেপ্টেম্বর ‘সাতক্ষীরায় দেড় লাখ দেশলাই কাঠিতে দুর্গাপ্রতিমা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর ব্রহ্মরাজপুরের এই প্রতিমাটি ব্যাপক আলোচনায় আসে। প্রতিমার পোশাক ও অলংকার তৈরিতে দেড় লাখের বেশি দেশলাই কাঠি এবং ১০ কেজির বেশি রেশমি সুতা ব্যবহার করা হয়েছিল। প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার ভারতের একটি মন্দিরে এ ধরনের শিল্পকর্ম দেখে অনুপ্রাণিত হয়ে ব্যতিক্রমী এই প্রতিমা তৈরির উদ্যোগ নেন বলে আগে জানিয়েছিলেন।

পূজার আর মাত্র এক দিন বাকি থাকতে প্রতিমার সাজসজ্জা বদলে যাওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের একাংশের মধ্যে মন খারাপের অনুভূতি তৈরি হয়েছে। তাদের কাছে প্রতিমাটি ছিল এবারের দুর্গাপূজার অন্যতম আকর্ষণ। তবে প্রশাসনের নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে দেশলাই কাঠি সরিয়ে নতুনভাবে প্রতিমা সাজিয়ে পূজার প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছেন আয়োজকেরা।

/এম/
সম্পর্কিত
দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
যে থিমে সাজছে গুলশান-বনানী পূজামণ্ডপ
সর্বশেষ খবর
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা