বাংলাদেশের মতো সরকার পরিবর্তনের চেষ্টা করছে কংগ্রেস, দাবি ভারতের প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ অক্টোবর ২০২৬, ১৪:০৮ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৪:০৮

ভারতের বিরোধী দল কংগ্রেস ও তাদের মিত্ররা বিক্ষোভের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে বাংলাদেশে সরকার পরিবর্তনের মতো পরিস্থিতি ভারতে তৈরি করতে চায় বিরোধীরা।

শুক্রবার উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাজনাথ সিং। নির্বাচনি সংস্কার ও নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) কার্যক্রমের অজুহাতে বিরোধীরা তরুণদের রাজনৈতিক সংঘাতের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজনাথ সিং বলেন, দেশের তরুণদের বিশৃঙ্খল রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে। কেউ কেউ বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনার আদলে সরকার পরিবর্তন করতে চায়। তারা প্রকাশ্যেই স্বীকার করছে, বাংলাদেশের পরিস্থিতি থেকে অনুপ্রেরণা নিয়েছে। আবার কেউ কেউ নির্লজ্জভাবে সরকার উৎখাতের ডাক দিচ্ছে।

তিনি আরও বলেন, এতে স্পষ্ট, তাদের একমাত্র লক্ষ্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলা এবং দেশে আগুন জ্বালিয়ে দেওয়া। তাদের লড়াই নির্বাচনি সংস্কারের জন্য নয়, এসআইআর বা জ্ঞানেশ কুমারের বিষয়েও নয়। দেশের তরুণদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যও নয়; বরং দেশে নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র।

সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া

/এএস/ 
সম্পর্কিত
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
ইমরান খানের আলোচিত ওসিআই কার্ড কী? ভারতে যাতায়াত-বসবাসে কী সুবিধা মেলে?
ককরোচ প্রধান দিপকের বাড়িতে হানা দিল্লি পুলিশের, বিক্ষোভ ঘিরে যে বার্তা দিলেন
সর্বশেষ খবর
‘৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা এখনও সম্ভব’
সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী ‘৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করা এখনও সম্ভব’
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
অন্যরকম সম্মাননা, ফুলের নাম ‘সালভিয়া মেসি’
অন্যরকম সম্মাননা, ফুলের নাম ‘সালভিয়া মেসি’
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর