ডিজিটাল রূপান্তরে দ্রুত অগ্রগতি সৌদি আরবের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১৪:৪২ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৪:৪২

সৌদি আরবের ডিজিটাল রূপান্তর গতি পাওয়ার মধ্যে মানবসম্পদ উন্নয়ন ও জাতীয় সক্ষমতা জোরদার করাই দেশটির সাইবার নিরাপত্তা বাজারের প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি বলে জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উপ-প্রধান ড. ইনতিসার কাইয়াল।

আল-এখবারিয়া রেডিওকে দেওয়া বৃহস্পতিবার বক্তব্যে কাইয়াল বলেন, সৌদি আরবে ডিজিটাল রূপান্তর উল্লেখযোগ্য গতি পেয়েছে। সাইবার নিরাপত্তা খাতের সম্প্রসারণে সহায়তা করতে মানবসম্পদ গড়ে তোলা এবং জাতীয় দক্ষতা বাড়ানো অপরিহার্য বলেও তিনি জোর দেন।

ন্যাশনাল সাইবারসিকিউরিটি অথরিটির এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে সৌদি সাইবার নিরাপত্তা বাজার প্রায় ১ হাজার ৬৩০ কোটি রিয়ালে (প্রায় ৪৩০ কোটি ডলার) পৌঁছাবে বলে অনুমান করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত তিন বছরে বাজারটি চক্রবৃদ্ধি হারে ১০ দশমিক ৭ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি অর্জন করেছে।

এর আগে, ৩০ জুলাই সৌদি আরবের সরকারি ও বেসরকারি ৪৫টি প্রতিষ্ঠানের ১৫০ জনের বেশি বিশেষজ্ঞের অংশগ্রহণে জাতীয় এআই ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো নিয়ে একটি ফোরাম আয়োজন করা হয়। এতে প্রযুক্তিগত, নিয়ন্ত্রক, নৈতিক ও পরিচালনাগত ঝুঁকি শনাক্ত ও মোকাবিলার বিষয়টি গুরুত্ব পায়।

সৌদি আরবের ২০২৫-২০৩০ মেয়াদের ডিজিটাল গভর্নমেন্ট কৌশলে সরকারি সেবাকে আরও সহজ, দ্রুত ও নাগরিককেন্দ্রিক করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এআই, ক্লাউড কম্পিউটিং ও অন্যান্য নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি কার্যক্রমের দক্ষতা বাড়ানো এর অন্যতম লক্ষ্য।

সূত্র: এজেল নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
শূন্যে ভাসবে গাড়ি! টেসলার ‘উড়ন্ত’ স্পোর্টস কার উন্মোচন করলেন মাস্ক
প্রতারণামূলক বার্তা থেকে সুরক্ষায় জেমিনাই ব্যবহার করবে অ্যান্ড্রয়েড
শহরের ময়লা-আবর্জনা নিয়ে অভিযোগ, সমাধান মিলবে এক অ্যাপেই
সর্বশেষ খবর
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
বাবার আপত্তিতে শ্রুতি হাসান কী করেন
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১২১০
একদিনে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১২১০
আইএসইউ স্পোর্টস ক্লাবের দায়িত্বে নতুন নেতৃত্ব
আইএসইউ স্পোর্টস ক্লাবের দায়িত্বে নতুন নেতৃত্ব
সর্বাধিক পঠিত
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
‘ফিল্মি স্টাইলে’ চলন্ত গাড়ি থেকে যেভাবে ক্রিকেটারদের ৮টি লাগেজ নিয়ে যায় তারা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা