লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ২২:৪০ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ২২:৪০

যুক্তরাজ্যের লন্ডনের একটি ব্যস্ত রাস্তায় তিন বছরের এক শিশুকে সঙ্গে নিয়ে অচেতন অবস্থায় পাওয়া গেছে আবুধাবির রাজপরিবারের এক সদস্যকে। কোকেন সেবনের পর অতিরিক্ত ক্লান্তির কারণে তিনি রাস্তায় লুটিয়ে পড়েছিলেন বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ৩২ বছর বয়সী মাহরা আল নাহিয়ান বৈবাহিক সূত্রে আমিরাতের রাজপরিবারের সদস্য। গত ১৩ জুন পশ্চিম লন্ডনের একটি ব্যস্ত সড়কে তাকে খালি পায়ে ফুটপাতের রেলিংয়ের পাশে এক অচেতন ব্যক্তির সঙ্গে পড়ে থাকতে দেখা যায়। তার পাশেই খালি পায়ে খেলছিল তিন বছরের শিশুটি। পথচারীরা শিশুটির দেখভাল করার পাশাপাশি পুলিশকে খবর দেন। পুলিশ আসার পরও তিনি প্রায় আধা ঘণ্টা অচৈতন্য ছিলেন। জ্ঞান ফেরার পর তিনি উপস্থিত লোকজনকে উদ্দেশ করে বলেন, এটি কোনও কসাইখানা নয়; আপনারা এত বেশি চিন্তা করছেন কেন? আপনাদের এত ভয়ের কী আছে?

সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে মঙ্গলবার শিশু অবহেলার একটি অভিযোগ স্বীকার করে নেন নাহিয়ান। আদালতে তল্লাশির সময় তার কাছে মাদক সেবনের নানা সরঞ্জাম পাওয়া গেলেও কোনও অবৈধ মাদকদ্রব্য পাওয়া যায়নি।

নাহিয়ানের আইনজীবী স্টিভেন ভুল্লো কেসি আদালতে জানান, ঘটনার দিন রাজপরিবারের ওই সদস্য কোনও মাদক গ্রহণ করেননি, তবে আগের দিনগুলোতে কোকেন ব্যবহারের ফলে তিনি খুব ক্লান্ত ছিলেন।

আইনজীবী আরও জানান, নাহিয়ান তার এই আসক্তি কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ অনুশোচনা ও সংকল্প দেখিয়েছেন এবং সেদিন তিনি একটি মারাত্মক ভুল করেছিলেন এবং তা তিনি জানেন।

ঘটনার পর তাকে সারির ওয়োকিংয়ের প্রিওরি ক্লিনিক-এ মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছিল।

মামলার রায়ে বিচারক জনসন কেসি মাহরা আল নাহিয়ানকে দুই বছরের কমিউনিটি অর্ডার এবং পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার নির্দেশ দেন। এছাড়া তাকে মোট ১১ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়।

রায় দিতে গিয়ে বিচারক জনসন কেসি মন্তব্য করেন, পথচারীদের হস্তক্ষেপে বড় ধরনের বিপদ এড়ানো গেছে। অন্যথায় তারা গুরুতর আহত হতে পারত, হারিয়ে যেতে পারত, অপরিচিত কারও দ্বারা অপহৃত বা ক্ষতিগ্রস্ত হতে পারত কিংবা রাস্তায় আপনাদের দুজনকে অচেতন দেখে আতঙ্কিত হতে পারত।

উল্লেখ্য, বৈবাহিক সূত্রে মাহরা আল নাহিয়ান যে আবুধাবি রাজপরিবারের সঙ্গে যুক্ত, সেই পরিবারের মোট সম্পদের পরিমাণ ৩০ হাজার কোটি (৩০০ বিলিয়ন) ডলার এবং বৈশ্বিক বিনিয়োগ ও তেল মজুতে তাদের রয়েছে ব্যাপক প্রভাব।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বশেষ খবর
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক