সৌদি-হুথি যুদ্ধবিরতিতে সহায়তা করতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
১৭ অক্টোবর ২০২৬, ১৮:৫১ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৫১

সৌদি আরব ও হুথিদের মধ্যবর্তী সংঘাত বন্ধে যেকোনও ধরনের সহায়তা দিতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরাকের বাগদাদে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতির সাথে এক বৈঠকে আরাঘচি বলেন, গত ১২ বছরের উত্তেজনা ও সংঘাত প্রমাণ করেছে যে ইয়েমেন সমস্যার কোনও সামরিক সমাধান নেই।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক সাম্প্রতিক নানা উন্নয়ন ও পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে আরাঘচি হরমুজ প্রণালিতে তৈরি হওয়া অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার জন্য মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনকে দায়ী করেন। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এসব হামলা বিভিন্ন রূপে এখনও অব্যাহত রয়েছে।

একই সাথে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

/এএস/ 
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তির নেপথ্যে কারা, জানালেন পেজেশকিয়ান
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
আগামী বছরই বাংলাদেশ সুপার লিগ? 
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
অনলাইন বেটিংয়ের আসল ফাঁদ কী, জানলে অবাক হবেন!
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
‘ফ্যামিলি কার্ড তালাক বন্ধ করেছে, ভাত খাইতে হলে স্বামীকে ওই নারীর কাছে আসতে হবে’
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে