নির্বাচনের আগে নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অঘোষিত বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫৩

ইসরায়েলে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনের আগে দেশটি সফর করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার কোনও ঘোষণা ছাড়াই এই ঝটিকা সফরে গিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন বলে অ্যাক্সিওসকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট দুটি সূত্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নেতানিয়াহুর প্রতি পূর্ণাঙ্গ ও সর্বাত্মক সমর্থনের ঠিক এক দিন পর এই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হলো। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে নেতানিয়াহুকে একজন মহান যোদ্ধা প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করে লিখেন, আসন্ন নির্বাচনে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে নেতানিয়াহুর প্রতি এই বার্তাটি যেন আমার পূর্ণাঙ্গ ও সর্বাত্মক সমর্থনের স্মারক হিসেবে গণ্য হয়।

তিনি আরও বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখেও নেতানিয়াহু ভেঙে না পড়ে আরও শক্তিশালী হয়েছেন।

তবে ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানালেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। সোমবার টুওয়ে মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপ করার ইচ্ছা তার নেই। ভ্যান্স বলেন, আমি মার্কিন প্রাক-নির্বাচনি প্রার্থীদের সমর্থন করি এবং আমার নজর মধ্যবর্তী নির্বাচনের দিকে।

তিনি আরও বলেন, আমি তার (নেতানিয়াহু) বিরুদ্ধেও নই, আবার পক্ষেও সমর্থন জানাচ্ছি না। আমি ইসরায়েলি নির্বাচনে জড়াচ্ছি না।

২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার পর আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স, ম্যাক্রোঁ কোথায়?
নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানালেন জেডি ভ্যান্স
ইউরোপে কি আরব বসন্তের পুনরাবৃত্তি, ৯ দেশের বিক্ষোভ কি সমন্বিত?
সর্বশেষ খবর
পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
পূজামণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স, ম্যাক্রোঁ কোথায়?
বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ফ্রান্স, ম্যাক্রোঁ কোথায়?
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড়: ৫০০ কোটির ক্লাবে প্রবেশের অপেক্ষা
আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, চাপ বাড়ছে এটিএম বুথে
আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান, চাপ বাড়ছে এটিএম বুথে
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক