৯/১১ হামলার মূলহোতার আপিল খারিজ করলো মার্কিন সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৮

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (৯/১১) ভয়াবহ সন্ত্রাসী হামলার অভিযুক্ত মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদ এবং তার দুই সহযোগীর আপিল আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর ফলে মৃত্যুদণ্ড এড়ানোর জন্য তারা যে আবেদন জানিয়েছিলেন, তা নাকচ হয়ে গেলো এবং তাদের বিচারে মৃত্যুদণ্ডের বিধান বহাল রইলো।

সোমবার প্রকাশিত সুপ্রিম কোর্টের আদেশের তালিকায় খালিদ শেখ মোহাম্মদ বনাম যুক্তরাষ্ট্র মামলার আপিলটি না শোনার সিদ্ধান্ত জানানো হয়। তবে এই সিদ্ধান্তের পক্ষে আদালতের কোনও লিখিত ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়ায় যুক্ত থাকায় বিচারক ব্রেট কাভানা এই সিদ্ধান্ত থেকে নিজেকে বিরত রাখেন।

২০২৪ সালে এই তিন আসামির সঙ্গে মার্কিন প্রশাসনের একটি সমঝোতা হয়েছিল, যার মাধ্যমে বিচার মেনে নিলে মৃত্যুদণ্ড মওকুফ পাওয়ার কথা ছিল। কিন্তু হামলায় নিহতদের স্বজনদের ক্ষোভ ও তীব্র আপত্তির মুখে তৎকালীন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কয়েকদিনের মাথায় সেই সমঝোতা বাতিল করেন। অস্টিন ঘোষণা করেন, এমন সিদ্ধান্তের দায়িত্ব কেবল তার ওপরেই থাকা উচিত।

চুক্তি বাতিলের পর খালিদ শেখ মোহাম্মদ, ওয়ালিদ বিন আত্তাশ এবং মুস্তফা আল-হাউসাউই আইনি লড়াই শুরু করেন। একটি সামরিক আদালত প্রাথমিক পর্যায়ে আসামিদের পক্ষে রায় দিলেও পরবর্তীতে ওয়াশিংটন ডিসি সার্কিটের আপিল আদালত লয়েড অস্টিনের সিদ্ধান্তকে বহাল রাখে। এর পরই আসামিরা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন।

হামলা চালানোর অভিযোগে ২০০৮ সালে প্রথম এই তিনজনের বিরুদ্ধে সামরিক চার্জশিট গঠন করা হয়। ২০০৬ সাল থেকে তারা কিউবার গুয়ান্তানামো বে-তে অবস্থিত মার্কিন সামরিক কারাগারে বন্দি রয়েছেন। দীর্ঘ প্রক্রিয়ার পর ২০২৮ সালের জুনে সামরিক আদালতে তাদের বিচার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে প্রায় ২৫ বছর পর সরকার সাজা নিশ্চিত করতে চায়।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
মঙ্গলের ‘চাঁদ’ থেকে গুঁড়ো পাথর আনতে জাপানের ঐতিহাসিক অভিযান
সর্বশেষ খবর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
গর্ব করে বলতে পারি, আমার দলের কোনও কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির