২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১৩:২৬ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৩:২৬

প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি শেষ করা স্বনামধন্য এক গবেষক ২ হাজার ৩০০টিরও বেশি জায়গায় আবেদন করেও একটি স্থায়ী চাকরি খুঁজে পাচ্ছেন না। ৩০ বছর বয়সী জ্যাক ভাইস নামের ওই মার্কিন তরুণ, যার গবেষণা ২০০৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ের সময় স্বয়ং নোবেল কমিটির উদ্ধৃতিতে স্থান পেয়েছিল, তিনিও এখন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সংকটের অদ্ভুত এক শিকার।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, জ্যাক ভাইস বর্তমানে ইউটাহ অঙ্গরাজ্যের সল্টলেক সিটিতে তার বাবা-মায়ের সঙ্গে থাকছেন। ফার্মাসিউটিক্যাল গবেষণা ও জাতীয় ল্যাবরেটরির ফেলোশিপ থেকে শুরু করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এমনকি হিমায়িত কাঁকড়ার কেক বিক্রি করা একটি প্রতিষ্ঠানে খাবার তৈরির কাজ পর্যন্ত আবেদন করে ফেলেছেন তিনি। কিন্তু কোনও গবেষণাগার কিংবা সাধারণ চাকরি ক্ষেত্র থেকেও সুসংবাদ পাননি।

রাইস বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর (সুমা কুম লাউদে) পেয়ে স্নাতক শেষ করার পর ২০১৮ সালে প্রিন্সটনের ডক্টরাল প্রোগ্রামে যোগ দেন ভাইস। তার গবেষণার বিষয় ছিল বরফ গঠন ও আন্তঃআণবিক মিথস্ক্রিয়ার বৈজ্ঞানিক নীতি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংকে কীভাবে বৈজ্ঞানিক গবেষণায় কাজে লাগানো যায়, ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার সময় তার সেই কাজকেই উদাহরণ হিসেবে উদ্ধৃত করেছিল নোবেল কমিটি।

প্রিন্সটনের মতো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকার পরও চাকরি না পেয়ে তিনি তার দুই বিশ্ববিদ্যালয় (প্রিন্সটন ও রাইস)-এর সাবেক শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে পরামর্শের বদলে তাদের অনেকেই শুধু চাকরির বিজ্ঞপ্তিগুলো আবার ঘুরে দেখতে বলেন।

দীর্ঘ চেষ্টার পর ২০২৬ সালের জানুয়ারিতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সিস্টেমকে প্রশিক্ষণ দেওয়ার একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ পান ভাইস। ঘণ্টায় ৭০ ডলার পারিশ্রমিকের এই কাজে কাজের সুযোগ ছিল অনিশ্চিত; কোনও সপ্তাহে ২০ ঘণ্টা কাজ থাকলেও কোনও কোনও সপ্তাহে চার ঘণ্টায় নেমে আসত। ধীরে ধীরে কাজ আসা বন্ধ হয়ে যায় এবং মার্চ মাসের মাঝামাঝি একটি গ্রুপ চ্যাটের মেসেজে তাকে জানিয়ে দেওয়া হয় যে চুক্তিটি বাতিল করা হয়েছে।

ছেলের এমন পরিস্থিতিতে হতবাক চিকিৎসক বাবা-মা। তার মা হলি কার্ভার্স নিজেই আবেদনের কাগজপত্রগুলো পরীক্ষা করে কোনও ভুল পাননি। তিনি বলেন, এটি অপ্রত্যাশিত। আমি বুঝতে পারছি না পুরো বিষয়টি কীভাবে ব্যাখ্যা করব।

তার বাবা জন ভাইস বিস্ময় প্রকাশ করে বলেন, আমি কখনও ভাবিনি যে এই ছেলেটা চাকরি নিয়ে এমন সংগ্রামের মুখে পড়বে।

বর্তমানে প্রচলিত চাকরি পাওয়ার আশা ছেড়ে অন্য ক্যারিয়ারের পথ খুঁজছেন ভাইস। তিনি নভেম্বরে ভর্তি পরীক্ষা দিয়ে ল স্কুলে পড়ার পরিকল্পনা করছেন। পাশাপাশি এআই চালিত ড্রোন দিয়ে ক্ষতিকর আগাছা দমনের একটি উদ্যোক্তা ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও কাজ করছেন। বর্তমান পরিস্থিতি তুলে ধরে ভাইস বলেন, আপনি যদি বিশ্বাস করেন কোনও কিছুর আসলে মূল্য রয়েছে, তবে আপনাকে নিজেই এগিয়ে এসে সেই মূল্য বাস্তবে রূপ দিতে হবে।

 

/এএ/
সম্পর্কিত
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
কারফিউয়ে শান্ত ফরাসি শহর, পুলিশের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার স্বরাষ্ট্রমন্ত্রীর
যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ৯ দেশে আঘাতের হুমকি ইরানের
সর্বশেষ খবর
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
রাজশাহীর পথে প্রধানমন্ত্রী, একনজর দেখার অপেক্ষায় হাজারও মানুষ
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের রহমান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির