দিল্লি বিমানবন্দরে হেনস্তার শিকার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী: আম আদমি পার্টি

আন্তর্জাতিক ডেস্ক 
২১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৭

প্যারিস সফর শেষে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি (আপ)। মঙ্গলবার দলটির পক্ষ থেকে দাবি করা হয়, উচ্চ মহলের ‘প্রচণ্ড চাপের’ মুখে শেষ পর্যন্ত তাকে ৫০ হাজার টাকার একটি চালান বা জরিমানা দেওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে মুখ্যমন্ত্রীকে অপমান করেছে এবং পাঞ্জাবের অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ তুলেছে আম আদমি পার্টি। দলটির মতে, মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে বারবার রাজনৈতিক ছাড়পত্র বা পলিটিক্যাল ক্লিয়ারেন্স না দেওয়ার ঘটনার সঙ্গেই এই দীর্ঘ আটকের বিষয়টি জড়িত।

পাঞ্জাবে আপের মিডিয়া ইন-চার্জ বলতেজ পান্নু এক বিবৃতিতে অভিযোগ করেন, লাগেজ আসার এবং তা চেকিংয়ের অজুহাত দেখিয়ে মানকে বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছিল। তিনি বলেন, ‘প্যারিস থেকে ফিরে মান যখন দিল্লি বিমানবন্দরে পৌঁছান, তখন তাকে ইচ্ছাকৃতভাবে তিন ঘণ্টা আটকে রাখা হয়। অজুহাত দেখানো হয় যে- আপনার লাগেজ আসছে এবং তা পরীক্ষা করা হচ্ছে’।

পান্নু আরও দাবি করেন, লাগেজ গাড়িতে তুলে যখন মুখ্যমন্ত্রী বিমানবন্দর ত্যাগ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই কর্মকর্তারা তার পেছনে দৌড়ে আসেন এবং বলেন যে তারা ‘উপর মহলের তীব্র চাপের’ মধ্যে রয়েছেন।

এদিকে আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, পাঞ্জাবের পণ্যের প্রচারের জন্য প্যারিসে যাওয়ার পর মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে এই দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য করা হয়েছে। সেন্টারের তরফ থেকে তাকে এনওসি বা অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েই তিনি এই সফরে গিয়েছিলেন।

ভরদ্বাজ তার পোস্টে লেখেন, মান সাহেবকে ভারতীয় বিমানবন্দরে প্রায় ৩ ঘণ্টা আটকে রাখা হয়। পাঞ্জাবের পণ্য উন্মোচনের জন্য মুখ্যমন্ত্রী ভগবন্ত মান প্যারিসে গিয়েছিলেন। কেন্দ্র যখন তাকে রাজনৈতিক ছাড়পত্র দিতে অস্বীকার করেছিল, তিনি তা চ্যালেঞ্জ করার পরই এই সফর হয়। কেন্দ্রের এই অহংকার অবশ্যই শেষ হতে হবে। এমনকি রাবণের অহংকারও দসেরার দিন শেষ হয়েছিল।

আপ নেতার দাবি অনুযায়ী, এর পরপরই কর্মকর্তারা ৫০ হাজার টাকার একটি চালান ধরিয়ে দেন। তিনি যুক্তি দেখান, কর্মকর্তাদের ওপর চাপের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে পুরো ঘটনাটি উচ্চ কর্তৃপক্ষের নির্দেশেই পরিচালিত হয়েছে।

পান্নু প্রশ্ন তোলেন, ‘ভারতের কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি এর আগে এভাবে বিমানবন্দরে তিন ঘণ্টা আটকে রাখা হয়েছে? কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি ৫০ হাজার টাকার চালান দিয়ে এমন অসম্মান করা হয়েছে?’ এই ঘটনাকে তিনি পাঞ্জাবের জন্য অপমানজনক বলে অভিহিত করেন। তবে ঠিক কী কারণে ওই চালান বা জরিমানা করা হয়েছে, সে বিষয়ে আম আদমি পার্টির বিবৃতিতে সুনির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি।

/এএস/ 
সম্পর্কিত
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
ফ্রান্সে সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ১, নিখোঁজ ১
ভারত ‘সন্ত্রাসবাদ রফতানি’ করছে, অভিযোগ পাকিস্তানি পরমাণু উপদেষ্টার
সর্বশেষ খবর
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
বাংলাদেশে ২০-২৪ বছর বয়সী প্রায় অর্ধেক নারীরই বিয়ে বাল্যকালে: ইউনিসেফ
পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
পাঁচ দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
বিজয়া দশমীতে জগন্নাথ হল মন্দিরে গণসংহতি আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়
বিজয়া দশমীতে জগন্নাথ হল মন্দিরে গণসংহতি আন্দোলনের নেতাদের শুভেচ্ছা বিনিময়
পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী
পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার