হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিওতে স্টোরেজ শেষ? যেভাবে বন্ধ করবেন অটো ডাউনলোড

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২১ অক্টোবর ২০২৬, ২১:০০ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ২১:০০

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট ও বিভিন্ন গ্রুপে প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্টস আসে। অ্যাপের স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা চালু থাকলে এসব ফাইল ব্যবহারকারীর অজান্তেই ফোনে ডাউনলোড হয়ে গ্যালারিতে জমা হতে থাকে। এতে মোবাইল ডেটা খরচ বাড়ার পাশাপাশি ফোনের স্টোরেজও দ্রুত শেষ হয়ে যায়। তবে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকেই স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করা যায়। অ্যান্ড্রয়েড ও আইফোনে এ জন্য কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে।

অ্যান্ড্রয়েডে বন্ধ করবেন যেভাবে

প্রথমে অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপে ঢুকে ওপরের ডান দিকে থাকা থ্রি ডট মেনুতে ট্যাপ করে সেটিংস নির্বাচন করুন। সেখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা অপশনে প্রবেশ করুন। এখানে মিডিয়া অটো-ডাউনলোড সেকশনে তিনটি অপশন পাবেন, হোয়েন ইউজিং মোবাইল ডেটা, হোয়েন কানেক্টেড অন ওয়াই-ফাই এবং হোয়েন রোমিং।

প্রতিটি অপশনে প্রবেশ করে ছবি, অডিও, ভিডিও ও ডকুমেন্টের পাশে থাকা টিক চিহ্ন তুলে দিন। এরপর ওকে চাপুন। একইভাবে বাকি দুটি অপশনের ক্ষেত্রেও সেটিংস পরিবর্তন করুন। সব ধরনের মিডিয়ার স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করতে তিনটি নেটওয়ার্ক অপশনেই এই কাজ করতে হবে। চাইলে শুধু মোবাইল ডেটা ব্যবহারের সময় ভিডিও বা বড় ফাইল ডাউনলোড বন্ধ রেখেও প্রয়োজন অনুযায়ী অন্য ফাইল ডাউনলোডের সুবিধা চালু রাখা যাবে।

আইফোনে বন্ধ করবেন যেভাবে

আইফোনে প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে নিচের ডান দিকে থাকা সেটিংস অপশনে ট্যাপ করুন। এরপর স্টোরেজ অ্যান্ড ডেটা নির্বাচন করুন। মিডিয়া অটো-ডাউনলোড বিভাগে ছবি, অডিও, ভিডিও ও ডকুমেন্টের আলাদা অপশন দেখা যাবে।

প্রতিটি অপশনে প্রবেশ করে নেভার নির্বাচন করুন। সব ধরনের মিডিয়ার স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করতে প্রতিটি ফাইলের ক্ষেত্রেই একই সেটিংস পরিবর্তন করতে হবে। এরপর থেকে প্রয়োজনীয় ছবি, ভিডিও বা নথি দেখতে চাইলে সেগুলোতে ট্যাপ করে আলাদাভাবে ডাউনলোড করা যাবে।

গ্যালারিতে ছবি দেখা বন্ধ করতে করণীয়

স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করা আর ডাউনলোড করা ছবি গ্যালারিতে দেখানো বন্ধ করা এক বিষয় নয়। অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে চ্যাটস বিভাগে গিয়ে মিডিয়া ভিজিবিলিটি বন্ধ করলে নতুন ডাউনলোড করা মিডিয়া ফোনের গ্যালারিতে দেখা যাবে না। আইফোনে সেটিংস থেকে চ্যাটস বিভাগে গিয়ে সেভ টু ফটোস অপশন বন্ধ করা যায়। তবে আগে থেকে ডাউনলোড হওয়া ফাইল মুছতে হলে সেগুলো আলাদাভাবে ডিলিট করতে হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
প্রোগ্রামিং ত্রুটিতে ইউরোপজুড়ে বন্ধ হাজারো সরকারি ওয়েবসাইট
গুগল ক্লাউডে বিভ্রাট, যুক্তরাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ব্যাহত
ফেসবুকে বড় ধরনের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
সর্বশেষ খবর
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী, চাইলেন দোয়া
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
শিশুর মৃত্যুর পরপরই হাসপাতাল ছেড়ে পালালেন চিকিৎসক-নার্স-কর্মকর্তা সবাই
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক