ডেটা সেন্টার নির্মাণে স্থানীয়দের লভ্যাংশ দেওয়ার আহ্বান ট্রাম্পের

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২২ অক্টোবর ২০২৬, ১৭:৩৬ আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৭:৩৬

ডেটা সেন্টার পরিচালনাকারী কোম্পানিগুলোকে স্থানীয় জনগোষ্ঠীর জন্য ‘লভ্যাংশ’ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার ট্রাম্প বলেন, এ ধরণের স্থাপনা স্থানীয়দের কাছে জনপ্রিয় করে তুলতে এ উদ্যোগ নেওয়া উচিত। একই সঙ্গে তিনি আরও ডেটা সেন্টার নির্মাণের ওপর জোর দেন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) যুক্তরাষ্ট্রের আধিপত্য নিশ্চিত করতে ডেটা সেন্টার নির্মাণের পক্ষে রয়েছেন ট্রাম্প। তবে দেশটির বিভিন্ন এলাকায় এসব প্রকল্প স্থানীয়দের বিরোধিতার মুখে পড়েছে। এ ক্ষেত্রে বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘কোম্পানিগুলো যদি তাদের ডেটা সেন্টারকে জনপ্রিয় করে তুলতে চায়, তাহলে স্থানীয় জনগোষ্ঠীকে ও সেখানকার বাসিন্দাদের ‘লভ্যাংশ’ দিক।’

তিনি আরও লেখেন, ‘আমি পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। কোনো এলাকায় যে ডেটা সেন্টারগুলো ব্যাপক অজনপ্রিয় ছিল, আর্থিক সমঝোতা হওয়ার পর সেগুলোই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। সমঝোতা করুন, আর এগুলো নির্মাণ করুন!!!’

শিল্পখাতটির বিরুদ্ধে স্থানীয়দের প্রতিরোধের ওপর নজর রাখা সংস্থা ডেটা সেন্টার ওয়াচের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে স্থানীয়দের বিরোধিতার কারণে অন্তত ৭৫টি ডেটা সেন্টার প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় অথবা বিলম্বিত হয়।

জনমত জরিপে দেখা গেছে, ডেটা সেন্টার নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেই বিরোধিতা রয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিষয়টি একটি ইস্যু হয়ে উঠেছে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প যেখানে চুক্তি দেখছেন, পুতিন সেখানে দেখছেন রাশিয়ার বিজয়
অবৈধ মোবাইল ও রাজস্ব ফাঁকি বন্ধে চালু হচ্ছে এনইআইআর
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি  
সর্বশেষ খবর
বিক্ষোভ ও কারফিউ ঘিরে ফ্রান্স ভ্রমণে ভারতীয় দূতাবাসের সতর্কতা
বিক্ষোভ ও কারফিউ ঘিরে ফ্রান্স ভ্রমণে ভারতীয় দূতাবাসের সতর্কতা
সৌদি আরবে হামলায় ২ বাংলাদেশি আহত, জানা গেলো পরিচয় 
সৌদি আরবে হামলায় ২ বাংলাদেশি আহত, জানা গেলো পরিচয় 
সিরিয়ায় ছাদে স্নাইপার বসিয়ে গুলি চালালো ইসরায়েলি বাহিনী  
সিরিয়ায় ছাদে স্নাইপার বসিয়ে গুলি চালালো ইসরায়েলি বাহিনী  
দীর্ঘ চার দশকের স্বপ্নপূরণের পথে পাবনাবাসী
চালু হচ্ছে পাবনা-ঢাকা ট্রেন  দীর্ঘ চার দশকের স্বপ্নপূরণের পথে পাবনাবাসী
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
দল থেকে অব্যাহতি পেয়ে বিএনপি নেত্রী বললেন ‘আমি অত্যন্ত মর্মাহত’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে