গুপ্তচরবৃত্তির অভিযোগে আদালতে ব্রিটিশ নাবিক

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ১৭:৩২ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৭:৩২

গোপন তথ্য সংগ্রহ এবং রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি ওয়েবসাইট নিয়ে গবেষণার অভিযোগে অভিযুক্ত ব্রিটেনের রয়্যাল নেভির এক জুনিয়র সদস্য শুক্রবার (২৩ অক্টোবর) লন্ডনের আদালতে হাজির হয়েছেন। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেডি ইয়ং-এর বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সময়ে সুরক্ষিত তথ্য সংগ্রহ, নকল, রেকর্ড বা সংরক্ষণ করার অভিযোগ আনা হয়েছে। এ মাসের শুরুতে প্রথম হাজিরায় প্রসিকিউটররা বলেছিলেন, রয়্যাল নেভিতে ইয়ংয়ের ভূমিকা ছিল যুদ্ধ গোয়েন্দা-সংক্রান্ত। লন্ডনের ওল্ড বেইলি আদালতে শুক্রবার প্রসিকিউটর কেলি ব্রকলহার্স্ট বলেন, ২৪ বছর বয়সী ইয়ং অভিযোগ অনুযায়ী একটি বিদেশি গোয়েন্দা সংস্থার তৈরি ওয়েবসাইটে আগ্রহী ছিলেন।

ব্রকলহার্স্ট আরও বলেন, যে ওয়েবসাইটে তার বিশেষ আগ্রহ ছিল বলে মনে হয়, সেটি রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর-এর। বেলমার্শ কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে হাজির হওয়া ইয়ংয়ের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ রয়েছে, যার মধ্যে জাতীয় নিরাপত্তা আইনের দুটি এবং সরকারি পদে অসদাচরণের একটি।

তাকে কোনও অভিযোগে দোষ স্বীকার বা অস্বীকার করতে বলা হয়নি। তার বিচার ২০২৭ সালের অক্টোবরে শুরু করার সাময়িক তালিকা করা হয়েছে। পুলিশ আগে জানিয়েছিল, এ অভিযোগ আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির একটি ঘটনা নিয়ে সাম্প্রতিক, চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত নয়। ওই ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান ইরানে হামলা চালিয়েছিল, পরে সেগুলো প্রত্যাহার করা হয়।

/এসএইচএম/
সম্পর্কিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
আদালত ‘চাঁদাবাজি’ বলার পর ক্যানসারের ওষুধের দাম কমাচ্ছে ভারত
বিশ্ববাজারে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
সর্বশেষ খবর
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি কতদূর?
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটি কতদূর?
কোনও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, স্বাধীনভাবেই দল বেছে নিই’
কোনও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, স্বাধীনভাবেই দল বেছে নিই’
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত