ক্যান্টন মেলায় নজর কেড়েছে বুদ্ধিমান ডিজিটাল বোর্ড

ফয়সল আবদুল্লাহ
২৩ অক্টোবর ২০২৬, ১৮:৫৫ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৮:৫৫

শ্রেণিকক্ষে ত্রিমাত্রিক ছবি তৈরি, স্বয়ংক্রিয়ভাবে পাঠ্যসামগ্রী প্রস্তুত, এমনকি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রাথমিক মূল্যায়ন—শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার এমন নানা প্রয়োগ দেখা গেছে চীনের এবারের ১৪০তম ক্যান্টন মেলায়।

মেলায় দর্শনার্থীদের আকর্ষণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট ইন্টারঅ্যাকটিভ ব্ল্যাকবোর্ড। এর সাহায্যে শিক্ষক সহজেই ত্রিমাত্রিক ঘনক ও আয়তঘন তৈরি করতে পারেন। বিভিন্ন অংশ কেটে বা সরিয়ে শিক্ষার্থীদের জ্যামিতিক কাঠামো বোঝানোর সুযোগও রয়েছে।

প্রযুক্তিটি ১৩টি ভাষায় পাঠদান সমর্থন করে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে পাঠ্যসামগ্রী ও শ্রেণিকক্ষের পরীক্ষা তৈরি করা যায়।

প্রযুক্তি প্রকৌশলী ছাই খাইহং জানালেন, ‘ত্রিমাত্রিক জ্যামিতি মডিউলের সাহায্যে দ্রুত ঘনক ও আয়তঘনের মতো আকৃতি তৈরি করা যায়। এর বিভিন্ন অংশ সরিয়ে শিক্ষার্থীরা সেগুলোর গঠন ভালোভাবে বুঝতে পারে।’

হাংচৌয়ের একটি প্রতিষ্ঠান মেলায় এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এমন একটি রোবট, যা মাত্র ৩০ সেকেন্ডের ভিডিও বিশ্লেষণ করে মানসিক স্বাস্থ্যের প্রতিবেদন তৈরি করতে পারে।

একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের উপপ্রধান মেই ছাও জানালেন, ‘আলোকপ্রযুক্তির সাহায্যে ৩০ সেকেন্ডে মুখের অভিব্যক্তি ধারণ করা হয়। এরপর কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণের মাধ্যমে দ্রুত মানসিক স্বাস্থ্যের প্রতিবেদন তৈরি করা হয়, যা অভিভাবক ও শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে পারে।’

ক্যান্টন মেলায় প্রদর্শিত এসব উদ্ভাবন তুলে ধরছে প্রযুক্তি ও শিক্ষার সমন্বয়ে ভবিষ্যতের শ্রেণিকক্ষ গড়ে তোলার বিপুল সম্ভাবনা।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
পাসওয়ার্ড ছাড়াই এআই এজেন্টের লগইন, ‘ওয়ান পাসওয়ার্ডে’র নতুন ফিচার
সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের ফাঁদ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে
সর্বশেষ খবর
ফেসবুকে হুমকি, রাতে বাড়ির দরজা ভেঙে যুবককে কুপিয়ে হত্যা
ফেসবুকে হুমকি, রাতে বাড়ির দরজা ভেঙে যুবককে কুপিয়ে হত্যা
ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিলো বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে ওয়েলসকে রুখে দিলো বাংলাদেশ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
সাইবার হামলার ঝুঁকিতে ছয় ব্যাংকসহ যেসব সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ
বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব করতে নয়: শিশুটির বাবা
বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব করতে নয়: শিশুটির বাবা
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে এক উপজেলায় মাইকিং