ভারতের রাজধানী দিল্লিতে ক্লাস বন্ধ করাতে নিজের স্কুলেই বোমা হামলার ভুয়া হুমকি দেওয়ার অভিযোগে একাদশ শ্রেণির ১৬ বছর বয়সী এক ছাত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার স্কুল বন্ধ থাকলে টানা চার দিনের ছুটি পাওয়া যাবে- এমন উদ্দেশ্য থেকেই সে হুমকি দিয়েছিল বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ অক্টোবর লোধি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে ই-মেইল পাঠায় ওই ছাত্রী। ই-মেইলের বিষয় ছিল, ‘আপনাদের ভবনে বোমা রাখা হয়েছে’। শনিবার তাকে আটক করে দিল্লি পুলিশ।
হিন্দুরস্তান টাইমস জানিয়েছে, লোধি রোডের এয়ার ফোর্স বাল ভারতী স্কুলে গত ২৩ অক্টোবর ওই ছাত্রী ইমেইলটি পাঠায়। ইমেইলের সাবজেক্ট লাইনে লেখা ছিল, ‘আপনাদের ভবনে বোমা রাখা হয়েছে’। পরে শনিবার দিল্লি পুলিশ তাকে আটক করে।
প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্রী সেদিনের জন্য স্কুল বন্ধ করাতে চেয়েছিল। সোমবার বাল্মীকি জয়ন্তী উপলক্ষে সরকারি ছুটি থাকায় শুক্রবার স্কুল বন্ধ হলে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পেত সে।
হুমকির ই-মেইল পাওয়ার পরপরই দক্ষিণ দিল্লির সাইবার পুলিশ থানা প্রযুক্তিগত তদন্ত শুরু করে। এ সময় ই-মেইল, ডিজিটাল তথ্যপ্রমাণ এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের রেকর্ড পর্যালোচনা করা হয়।
হিন্দুস্তান টাইমস জানায়, ছাত্রীটি তার মায়ের ফোন ব্যবহার করে একটি বিনামূল্যের ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন অ্যাপের মাধ্যমে ই-মেইলটি পাঠিয়েছিল বলে অভিযোগ রয়েছে। অতিরিক্ত ট্রাফিকের কারণে অ্যাপটি ঠিকমতো কাজ না করায় ফোনটির প্রকৃত অবস্থান শনাক্ত করা সম্ভব হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ অনন্ত মিত্তাল জানান, তদন্তকারীরা হুমকিদাতাকে ওই স্কুলেরই একজন ছাত্রী হিসেবে শনাক্ত করেন। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে পাওয়া ডিভাইস ও আইপি-সংক্রান্ত তথ্য মিলিয়ে পুলিশ তার কাছে পৌঁছায় বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ওই ছাত্রীর বিরুদ্ধে কিশোর বিচার আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্কুলে ধারাবাহিকভাবে হুমকিমূলক ই-মেইল পাঠানোর ঘটনার মধ্যেই এই আটকের ঘটনা ঘটল। শুক্রবার সকালে লোধি এস্টেটের সরদার প্যাটেল বিদ্যালয়, রোহিণীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল এবং ময়ূর বিহারের সালওয়ান পাবলিক স্কুলেও বোমা হামলার হুমকি পাওয়ার খবর আসে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি স্কুলই খালি করে দেওয়া হয়। পরে পুলিশ, দমকলকর্মী, বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর দিয়ে ভবনগুলোতে তল্লাশি চালানো হয়।
পিটিআই জানিয়েছে, এখন পর্যন্ত তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। অন্যদিকে ওই ই-মেইলগুলো কারা পাঠিয়েছে, তা শনাক্তে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
সূত্র: গালফ নিউজ
‘আজই’ ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মক্কা-মদিনায় হামলার খবর অস্বীকার হুথিদের