গাড়িতে গুলির ঘটনায় মামলা করলেন আসিফ  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ অক্টোবর ২০২৬, ১৩:৩২ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৩:৪৭

রাজধানীর মগবাজার এলাকায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় কণ্ঠশিল্পী এ মামলাটি করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান।  

তিনি জানান, এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা উল্লেখ করে এজাহার দায়ের করেন তিনি।  

ওসি আরও জানান, আমরা এখনও মামলার তদন্ত চালিয়ে যাচ্ছি। কারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের শনাক্তও সম্ভব হয়নি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনিও বিষয়টি দেখছে। 

শনিবার (২৪ অক্টোবর) ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনা ঘটে। এ সময় কণ্ঠশিল্পী আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি তখন বিশাল সেন্টারে অবস্থিত তার ব্যক্তিগত কার্যালয়ে (স্টুডিওতে) ছিলেন। গুলির সময় তার গাড়িতে কেউই ছিলেন না। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়।

‎পুলিশের তথ্য অনুযায়ী, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর ওই ব্যক্তি আবার অটোরিকশায় করে মালিবাগের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে এবং এ ঘটনার পেছনের উদ্দেশ্য ও জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

 

/আইএ/আইএএম/
সম্পর্কিত
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
‘সিএনজিতে এসে’ আসিফের গাড়িতে গুলি করলো কে? যেসব তথ্য দিলো পুলিশ 
আসিফের গাড়িতে গুলি, ওমর সানী বললেন ‘অশনি সংকেত’
সর্বশেষ খবর
রাজধানীতে ৩০ লাখ টাকা আত্মসাতের পর হাতুড়িপেটা করা হলো ব্যবসায়ীকে
রাজধানীতে ৩০ লাখ টাকা আত্মসাতের পর হাতুড়িপেটা করা হলো ব্যবসায়ীকে
লো ব্লাড সুগার নাকি হাই ব্লাড সুগার: কোনটি বেশি বিপজ্জনক?
লো ব্লাড সুগার নাকি হাই ব্লাড সুগার: কোনটি বেশি বিপজ্জনক?
বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের ধাওয়ায় গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের ধাওয়ায় গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৭২ কোটি টাকার দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৭২ কোটি টাকার দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’