বাংলাদেশে ঢুকে মারধর, কৃষকদের ধাওয়ায় গ্রেনেড ছুড়ে পালালো বিএসএফ

রংপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ১৪:৫৯ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৪:৫৯

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে স্থানীয় কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় দুই কৃষক আহত হয়েছেন। পরে স্থানীয় কৃষকেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ সদস্যরা ককটেল ও সাউন্ড বোমা বিস্ফোরণ এবং ফাঁকা গুলি ছুড়ে ভারতের দিকে সরে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস নম্বর মূল সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, ঘটনার সময় তারা বাংলাদেশের অভ্যন্তরে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফের কয়েকজন সদস্য সীমান্ত অতিক্রম করে তাদের জমি থেকে চলে যেতে বলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে কৃষকদের ওপর হামলা চালানো হয়। এতে দুই কৃষক আহত হন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের কৃষক ও স্থানীয় লোকজন একত্র হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। তাদের ধাওয়ার মুখে বিএসএফ সদস্যরা ককটেল, সাউন্ড বোমা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ভারতের দিকে চলে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল। এ ঘটনায় বিএসএফের অনুপ্রবেশ এবং গুলি ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। ঘটনার পর থেকে বামনদল সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

লালমনিরহাট ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহীনুল ইসলাম জানান, ঘটনার পরপরই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়েও বিএসএফকে জানানো হবে।

বিজিবি অধিনায়ক আরও বলেন, বিএসএফের দাবি, পাথর উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। স্থানীয় কৃষকদের দাবি, তারা বাংলাদেশের ভেতরে নিজেদের জমিতে কাজ করছিলেন। এ ঘটনাকে কেন্দ্র সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

/আরএইচ/
সম্পর্কিত
সীমান্তে ধান কাটতে বাধা, বিএসএফকে লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর ধাওয়া
মাঠে পচছে লাউ-পেঁপে, রাজধানীতে চড়া দাম; মুনাফা যাচ্ছে কার পকেটে?
পুরাতন রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ
সর্বশেষ খবর
রিয়াদসহ একাধিক শহরে হুথিদের হামলা ঠেকানোর দাবি সৌদির
রিয়াদসহ একাধিক শহরে হুথিদের হামলা ঠেকানোর দাবি সৌদির
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’, সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’, সেই এসিল্যান্ড এখন কেমন আছেন?
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ কমেন্ট করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ কমেন্ট করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে
৩০ অক্টোবর শুরু হচ্ছে ‘উল্লাস’ ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট
৩০ অক্টোবর শুরু হচ্ছে ‘উল্লাস’ ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম