‘রক্তের বন্ধনে গড়া’ চীন-উ. কোরিয়ার বন্ধুত্ব জোরদারে কিমের তানতোং সফর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ২০:৫৪ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২০:৫৪

চীন ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব আরও সুদৃঢ় করা, রাজনৈতিক আস্থা বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের নেতারা। শনিবার চীনের সীমান্তবর্তী শহর তানতোং সফরকালে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং বলেন, কোরীয় যুদ্ধে চীনা গণ-স্বেচ্ছাসেবক বাহিনীর অংশগ্রহণের ৭৬তম বার্ষিকী উপলক্ষে কিমের তানতোং সফর চীন-উত্তর কোরিয়ার রক্তের বন্ধনে গড়ে ওঠা ঐতিহ্যবাহী বন্ধুত্বের প্রতি পিয়ংইয়ংয়ের গুরুত্বের প্রতিফলন। এ সফর দুই দেশের জনগণের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি পারস্পরিক রাজনৈতিক আস্থা বৃদ্ধি এবং সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গত বছরের সেপ্টেম্বরে এবং চলতি বছরের জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কিম জং উনের পারস্পরিক সফর দুই দেশের সম্পর্ককে নতুন ঐতিহাসিক পর্যায়ে উন্নীত করেছে। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন, উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।

জবাবে কিম জং উন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। একই সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের সাফল্য কামনা করেন।

কিম বলেন, ইতিহাসের সংকটময় সময়ে উত্তর কোরিয়াকে সহায়তা করতে জীবন উৎসর্গকারী চীনা গণ-স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তার এই বিশেষ সফর। তাদের আত্মত্যাগের জন্য উত্তর কোরিয়ার পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও চিরন্তন শ্রদ্ধা জানান তিনি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গত জুনে উত্তর কোরিয়া সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিকাশে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন কিম। এ বছর দুই দেশের মৈত্রী, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তির ৬৫তম বার্ষিকী উপলক্ষে উত্তর কোরিয়ার সমাজতান্ত্রিক অগ্রযাত্রায় দীর্ঘদিনের সমর্থন ও সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

কিম আরও বলেন, শি জিনপিংয়ের নেতৃত্বে চীনের উন্নয়ন অর্জন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশটির গুরুত্বপূর্ণ অবস্থানের প্রশংসা করে উত্তর কোরিয়া। ঐতিহাসিক বন্ধুত্ব বজায় রাখা, বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ এবং দুই দেশের জনগণের কল্যাণে চীনের সঙ্গে কাজ করতে পিয়ংইয়ং প্রস্তুত বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
পর্তুগালে বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ, গ্রেফতার ২৫
মোদির বাপও যাবে, মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি
সর্বশেষ খবর
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
চুয়েটে ৩৪ দিন পর শাটডাউন প্রত্যাহার: ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত
চুয়েটে ৩৪ দিন পর শাটডাউন প্রত্যাহার: ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত
ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ডিজিএফআই-আনসার সদস্যসহ ৬ জন কারাগারে
ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি: ডিজিএফআই-আনসার সদস্যসহ ৬ জন কারাগারে
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক