আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১৬:০২ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৬:২০

আট মাস আগে আরোপ করা সামাজিক যোগাযোগমাধ্যমের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মধ্য আফ্রিকার দেশ গ্যাবন। সে সময় এ সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল। শনিবার টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে দেশটির হাই কমিউনিকেশন অথরিটি (এইচএসি) সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেয়। মন্তব্যের জন্য দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

গত ১৭ ফেব্রুয়ারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এইচএসি তখন বলেছিল, অনলাইন কনটেন্ট দেশে সংঘাতে ইন্ধন জোগাচ্ছে ও বিভাজন গভীর করছে। প্রায় ২৫ লাখ মানুষের দেশটিতে এ সিদ্ধান্ত ছিল বড় ধাক্কা। সেখানে ফেসবুক, টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম বিশেষ করে তরুণদের কাছে জনপ্রিয়। তাঁরা এগুলো ব্যবসা ও বিনোদন দুই কাজেই ব্যবহার করেন। নিষেধাজ্ঞার পর অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকতে ভিপিএনের আশ্রয় নেন।

প্রেসিডেন্ট ব্রিস ওলিগুই এনগুয়েমা নির্বাচিত হওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে সামাজিক অস্থিরতার ঢেউয়ের মুখে পড়ার সময় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। কম বেতন ও খারাপ কর্মপরিবেশের অভিযোগে তখন শিক্ষক ও সরকারি কর্মচারীরা ধর্মঘট করছিলেন।

বিরোধীরা বলেছিল, এ স্থগিতাদেশ ক্ষমতার অপব্যবহার। গত বছরের নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন নগুয়েমা। এর দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে তিনি বোঙ্গো পরিবারের পাঁচ দশকের বেশি শাসনের অবসান ঘটিয়েছিলেন। তেল ও কাঠসমৃদ্ধ ছোট এই দেশটির সংস্কারের অঙ্গীকার তিনি তখন করেছিলেন। আগের সরকারগুলো তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণে ডিজিটাল ব্ল্যাকআউট ব্যবহার করত।

সূত্র: বিবিসি

/এসএইচএম/
সম্পর্কিত
ইন্টারনেটে ঘ্রাণ পাঠাবে ‘সেন্ট্রনিক’, দূরে বসেই পাবেন কফি-কেকের সুবাস
এবার ৬০ হাজার কর্মীকে ছাঁটাই করছে মাইক্রোসফট
পিএইচপির ত্রুটিতে বন্ধ ‘মাইগভ’, মিলছে না সরকারি সেবা
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
মুক্তিযোদ্ধা মানিকের দাফনে বাধা, প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ