মোটরসাইকেলে বসে ছিলেন যুবক, গুলি করে চলে গেলো দুজনে

খুলনা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯

খুলনার বটিয়াঘাটায় সোহেল শেখ (৩৪) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) খুলনা মহানগরী ও জেলায় দুই যুবক গুলিবিদ্ধ হয়েছিলেন।

খুলনা জেলা পুলিশের এএসপি আবির সিদ্দিক শুভ্র জানান, ঘটনার সময় সোহেল শেখ বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পিস্তল দিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন।

খবর পেয়ে বটিয়াঘাটা থানার ওসি ও স্থানীয় বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোহেল পারভেজ ওরফে সোহেল শেখের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে। তিনি বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে।

/আরএইচ/
সম্পর্কিত
টঙ্গীতে সাংবাদিককে অপহরণের পর নির্যাতন, কোটি টাকা চাঁদা দাবি
মাদকের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ছেলে পলাতক
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮
সর্বশেষ খবর
ব্যবসায়ীদের চিঠির জবাবে রাহুল কেন বললেন, ‘৩০ সেকেন্ডেই বিক্ষোভ থেমে যাবে’
ব্যবসায়ীদের চিঠির জবাবে রাহুল কেন বললেন, ‘৩০ সেকেন্ডেই বিক্ষোভ থেমে যাবে’
চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প 
চুমু বা আদরের আড়ালে শৈশবের অস্বস্তি ও ট্রমার গল্প 
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
অ্যাডমিনের সঞ্জয় ও পররাষ্ট্র ক্যাডারের মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা
অ্যাডমিনের সঞ্জয় ও পররাষ্ট্র ক্যাডারের মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা