পশ্চিমবঙ্গের কলকাতার বেহালায় ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ার পর ১৮ বছর বয়সী এক তরুণ, তার বাবা ও এক বন্ধুকে বেধড়ক মারধর ও বিবস্ত্র করে এলাকায় ঘোরানোর অভিযোগ উঠেছে। মধ্যযুগীয় এই নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেয়েটির বাবা-মাসহ পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার কলকাতার বেহালার বসুন্ধরা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, কিশোরীর পরিবার তরুণকে ধরে ফেলার পর মেয়েটির বাবা ও মামা তরুণ ও তার বন্ধুকে একটি ঘরে আটকে রেখে পাশবিক নির্যাতন চালায়। পরে মেয়েটির বাবা তরুণের বাবাকেও সেখানে ডেকে পাঠান। এরপর তিনজনকে বিবস্ত্র করে পুরো এলাকায় ঘোরানো হয়, যা স্থানীয়দের স্তম্ভিত করে দেয়। স্থানীয়দের প্রশ্নের মুখে নির্যাতিতরা তাদের ওপর চালানো মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী মেয়েটির বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর চালানোর চেষ্টা করে। খবর পেয়ে সরশুনা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ আসার আগেই মেয়েটির বাবা ও পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ক্রুদ্ধ জনতা মেয়েটির মামাকে ধরে মারধর করে পুলিশে সোপর্দ করে।
পরে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত বাবা, মা এবং মামাকে গ্রেফতার করে।
সূত্র: ইন্ডিয়া টুডে
সিসিপির প্লেনাম: শীর্ষ নেতাদের দুর্নীতিবিরোধী অভিযানে শি জিনপিংয়ের কঠোর বার্তা