ইয়েমেনে সৌদির বিমান হামলায় ১৪ নিহত, দাবি হুথিদের

বাংলা ট্রিবিউন ডেস্ক  
২৯ অক্টোবর ২০২৬, ০১:৫১ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২১:৫২

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় ১৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছে হুথিরা। বুধবার (২৮ অক্টোবর) একটি বাজার ও পেট্রল স্টেশনে হামলায় হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গোষ্ঠীটির সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহ। হতাহতের এ সংখ্যা প্রাথমিক হিসাব বলে জানানো হয়েছে।

আল-মাসিরাহর প্রতিবেদনে বলা হয়, হামলায় নারী ও শিশুরাও আহত হয়েছেন। তবে সৌদি আরবের বিমান হামলায় হতাহতের এ দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন বিমানবন্দরের সীমানার ভেতরে একটি হুতি ক্ষেপণাস্ত্র পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা। পরে বিমানবন্দর এলাকায় দ্বিতীয়বার হামলার ঘটনাও ঘটে বলে আরেক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এডেন বিমানবন্দরে অবস্থানরত ব্যক্তিদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানান। তার দাবি, সেখানে সৌদি আরবের একটি সামরিক কার্গো বিমান অস্ত্র পরিবহন করছিল।

তবে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রথম হামলার সময় সৌদি সামরিক বিমানটি বিমানবন্দরে থাকলেও সেটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং কিছুক্ষণ পর উড্ডয়ন করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে এডেন বিমানবন্দরে একাধিকবার হামলা চালিয়েছে হুথিরা। অন্যদিকে সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করে সৌদি আরব। দেশটির সঙ্গে হুথিদের দীর্ঘদিনের সংঘাত নতুন করে তীব্র হয়েছে।

/এম/এসএইচএম/
সম্পর্কিত
ইয়েমেনের তাইজে আবারও সংঘর্ষ
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট
বিদেশ সফরে দেশ নির্বাচনে কী প্রাধান্য দিচ্ছেন প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
আরব নেতাদের গ্রেফতারের দাবি ইসরায়েলের ডানপন্থি মন্ত্রীর
আরব নেতাদের গ্রেফতারের দাবি ইসরায়েলের ডানপন্থি মন্ত্রীর
সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম
সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে আল্টিমেটাম
গুলিস্তানে ফের দুই দফায় রাস্তা-ফুটপাত থেকে হকার উচ্ছেদ 
গুলিস্তানে ফের দুই দফায় রাস্তা-ফুটপাত থেকে হকার উচ্ছেদ 
তিন বছর বাড়লো এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল
তিন বছর বাড়লো এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা