বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো

গাজীপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৩

নিখোঁজের একদিন পর তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে তার লাশটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি।

টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরের কল থেকে তুরাগ নদের উত্তরখান থানার রাজাবাড়ি ঘাট এলাকায় একটি লাশ ভেসে থাকার খবর পায় টঙ্গী নৌপুলিশ। খবর পেয়ে জরুরিভাবে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পুরুষ (২৮) হিসেবে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। লাশের পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল।

তিনি বলেন, মুখে হালকা দাড়ি, হাতে ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। লাশের সঙ্গে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয়। পরে তার পরিচয় জানা গেছে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো
এক ইউরোর ভোটে মেসিকে হারিয়ে ট্রফি জিতলেন রোনালদো
কাভার্ডভ্যানের ধাক্কায় একসঙ্গে দুই বোন নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় একসঙ্গে দুই বোন নিহত
বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
ঘূর্ণিঝড়ের নাম কে রাখে, কীভাবে ঠিক হয় সেই নাম?
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা