পেন্টাগন থেকে জ্যেষ্ঠ কর্মকর্তাকে সরালেন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১৯:০৬ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৯:০৬

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জয়েন্ট স্টাফের পদ থেকে পেন্টাগনের জ্যেষ্ঠ সামরিক কৌশলবিদ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে সরিয়ে দিয়েছেন। বুধবার দ্য হিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জয়েন্ট স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিভাগের (জে-৫) প্রধান ছিলেন সিলভিয়া। সংবাদমাধ্যমটি বিষয়টি সম্পর্কে অবগত দুজন মার্কিন কর্মকর্তার বরাতে জানায়, এ সপ্তাহে হেগসেথ তাকে বরখাস্ত করেছেন। সিলভিয়াকে সরানোর কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

দ্য হিলকে জয়েন্ট স্টাফের এক মুখপাত্র বলেন, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, জয়েন্ট স্টাফ ও জয়েন্ট ফোর্স লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়া, তার পরিবারের প্রতি দেশের জন্য তার ৩২ বছরের বিশিষ্ট সেবার কারণে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে। মুখপাত্র আরও বলেন, তারা নতুন সুযোগ ও জীবনের পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাওয়ার সময় আমরা তাদের জন্য শুভকামনা জানাই।

তার স্থলাভিষিক্ত কে হবেন, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে দ্য হিল। ইরান-সংক্রান্ত মার্কিন সামরিক পরিকল্পনা নিয়ে বাড়তি নজরের মধ্যে সিলভিয়াকে সরানোর ঘটনা ঘটলো। স্থানীয় গণমাধ্যম আগে জানিয়েছিল, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর হোয়াইট হাউসের অনুমোদন সাপেক্ষে ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

২০২৫ সালের জানুয়ারিতে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়া হেগসেথের অধীনে এটি আরেকটি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার রদবদল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এসএইচএম/
সম্পর্কিত
ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করলো কাতার
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
‘বিদেশি সত্তা’ নির্বাচন চুরি করেছে, দাবি নেতানিয়াহুর দল লিকুদের
সর্বশেষ খবর
জামায়াতের দেলাওয়ারকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল
জামায়াতের দেলাওয়ারকে বিপুল ভোটে হারিয়ে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল
গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে বিপুল ভোটে জয়ের পথে বিএনপির মির্জা ফয়সল
ঠাকুরগাঁওয়ে বিপুল ভোটে জয়ের পথে বিএনপির মির্জা ফয়সল
ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি নদীতে পড়ার শঙ্কা: মাহবুব উল্লাহ
ব্যাংক খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি নদীতে পড়ার শঙ্কা: মাহবুব উল্লাহ
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়