ফ্লাইদুবাইয়ের বিমান রক্ষাকারী দুই পাইলটের একজন সাবেক ক্রিকেটারের ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৬, ১৯:২২ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৯:২২

ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে কো-পাইলট কুড়াল দিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে আঘাত করার এক মাস পর ক্ষতিগ্রস্ত বিমানটি নিরাপদে নামাতে সহায়তাকারী আরও দুই পাইলটকে সম্মানিত করা হয়েছে। তাদের একজন রোয়ান টুথ। তিনি গত বছর মারা যাওয়া সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ব্যারি টুথের ছেলে।

৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ ফ্লাইটে অতিরিক্ত ক্রু হিসেবে ভ্রমণ করছিলেন টুথ ও ফিজির হেনসন স্টিভেন। ফিরতি যাত্রায় তাদের বিমান চালানোর কথা ছিল। কিন্তু হামলার পর দুজন ক্ষতিগ্রস্ত বিমানের নিয়ন্ত্রণ নেন এবং সৌদি আরবের একটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করান।

২৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত তাদের সম্মানিত করলে দুজনের নাম প্রকাশ্যে আসে। যাত্রীদের রক্ষায় ভূমিকার জন্য দুজনকেই অর্ডার অব জায়েদ সেকেন্ড প্রথম শ্রেণির সম্মাননা দেওয়া হয়। হামলায় গুরুতর আহত ক্যাপ্টেন মাচ্ছারও এ সম্মাননা পেয়েছেন।

রোয়ান টুথ দক্ষিণ আফ্রিকার পাইলট। এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার এয়ারলাইন এয়ারলিংকে কাজ করতেন। ২০২৩ সালে ফ্লাইদুবাইয়ে যোগ দেন। দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি নর্দার্ন কেপের কিম্বারলির বাসিন্দা। হেনসন স্টিভেন ফিজির পাইলট। ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার আগে তিনি ফিজি এয়ারওয়েজে কাজ করতেন। 

এর আগে, বোয়িং ৭৩৭ বিমানটি দুবাই থেকে তেল আবিবে যাচ্ছিল। এ সময় ওমানি নাগরিক কো-পাইলট হামাম আল-হাম্মামি ককপিটে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে আক্রমণ করেন। ককপিটে রাখা জরুরি কুড়াল দিয়ে তিনি ক্যাপ্টেনের মাথায় কয়েকবার আঘাত করেন। মাচ্ছার গুরুতর আহত হন এবং প্রচুর রক্ত হারান।

টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী, মাত্র ৩০ সেকেন্ডে বিমানটি প্রায় ১৬ হাজার ফুট নিচে নেমে যায়। ঘটনার সময় বিমানের রাডারও ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্টিভেন ও টুথ ককপিটে ঢুকে বিমানের নিয়ন্ত্রণ নেন। বিমানটি নিরাপদে অবতরণ করে। পরে যাত্রীদের তেল আবিবে নিতে বদলি বিমানের ব্যবস্থা করা হয়। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফ্লাইদুবাইয়ের ক্রুদের এ সম্মাননা দেন। ২৭ অক্টোবরের অনুষ্ঠানে দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম পদক তুলে দেন।

সূত্র: এনডিটিভি 

/এসএইচএম/
সম্পর্কিত
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
জ্ঞানেশ কুমার জেলে যাবেন: দিল্লির সমাবেশে ২০২৪-এর নির্বাচনকে অবৈধ বললেন রাহুল
সর্বশেষ খবর
নিজ দোকানে বসে ছিলেন তাঁতী দল নেতা, কুপিয়ে হত্যা করে চলে গেলো দুর্বৃত্তরা
নিজ দোকানে বসে ছিলেন তাঁতী দল নেতা, কুপিয়ে হত্যা করে চলে গেলো দুর্বৃত্তরা
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল
গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
চাকরি না পাওয়ার আক্ষেপ থেকে ১৩০ কোটির ব্যবসা
ঢাকা উত্তরে বিএনপির আংশিক কমিটি অনুমোদন, নেতৃত্বে যারা
ঢাকা উত্তরে বিএনপির আংশিক কমিটি অনুমোদন, নেতৃত্বে যারা
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি