পাঞ্জাবে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে গাড়ির ধাক্কা, গায়ক হানি সিংয়ের ভাতিজাসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক 
০১ নভেম্বর ২০২৬, ১৩:৩৬ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১৩:৩৬

ভারতের পাঞ্জাবের জলন্ধরে একটি জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। নিহতদের একজন বিদিত ওলক, যিনি জনপ্রিয় সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংয়ের ভাতিজা এবং পাঞ্জাবি সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘স্পিড রেকর্ডস’-এর মালিক দিনেশের ছেলে। দুর্ঘটনায় প্রাণ হারানো অপর তরুণ হলেন আরভ তলওয়ার, যিনি বিখ্যাত ‘পাপ্পি সুইটস’-এর মালিকের ছেলে।

রবিবার (১ নভেম্বর) ভোরে পুলিশ লাইনস এলাকার একটি ফ্লাইওভারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বন্ধুদের একটি জন্মদিনের পার্টি শেষ করে ভক্সওয়াগন গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তারা। পথিমধ্যে ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি মিউনিসিপ্যাল করপোরেশনের ট্রাক্টর-ট্রলিতে সজোরে ধাক্কা দেয় তাদের গাড়িটি।

বারাদারি থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) সাহিল চৌধুরী জানান, রাত প্রায় ৩টার দিকে পুলিশ এই দুর্ঘটনার খবর পায়।

তিনি আরও জানান, ওই সময়ে মিউনিসিপ্যাল করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ফ্লাইওভার পরিষ্কার করছিলেন এবং ময়লা সংগ্রহের জন্য রাস্তা দিয়ে ট্রাক্টর-ট্রলিটি দাঁড় করিয়ে রেখেছিলেন। ভক্সওয়াগন গাড়িটি বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বাহনটিতে গিয়ে আঘাত হানে।

এসএইচও জানান, দুর্ঘটনার আগে ভক্সওয়াগন গাড়িটিতে মোট পাঁচজন আরোহী ছিলেন। বিদিত ওলক এবং আরভ তলওয়ার নিহত হলেও বাকি তিনজন আগেই নিজ নিজ বাড়ি ফিরে যান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি হেফাজতে নেয়। নিহতদের পরিবার থেকে পরবর্তীতে কোনও আইনি পদক্ষেপ নিতে না চাওয়ায় পুলিশ মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

ঘটনার পর জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে খবরটি শেয়ার করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
এল সালভাদরে ‘মৃতদের দিবস’ পালিত
যুক্তরাজ্যের দুই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা তেহরানের
দিল্লিতে সব দোকান জোর করে বন্ধ করেছে বিজেপি: রাহুল গান্ধী
সর্বশেষ খবর
বাংলাদেশে ‘অমনিচ্যানেল ব্যাংকিং’ চালু করলো ব্র্যাক
বাংলাদেশে ‘অমনিচ্যানেল ব্যাংকিং’ চালু করলো ব্র্যাক
একদিনের ট্যুরে যাওয়ার আগে যে হিসাবগুলো জরুরি
একদিনের ট্যুরে যাওয়ার আগে যে হিসাবগুলো জরুরি
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী 
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী 
বাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও
বাবা-মা-ভাইবোনসহ এক ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি