বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ১১:৪২ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১১:৫০

ইরান যুদ্ধ বন্ধে কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনায় অগ্রগতির আশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি। সোমবার (০২ নভেম্বর) টানা তৃতীয় দিনের মতো ইরান ও কাতারের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলার পর তেলের বাজারে এ দরপতন দেখা যায়। 

সোমবার গ্রিনিচ মান সময় ৪টা ৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৬৮ সেন্ট বা ৩ দশমিক ২ শতাংশ কমে ১০৯ ডলার ৭৫ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ৪৩ সেন্ট বা ৩ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ ডলার ৬৯ সেন্টে নেমে আসে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, গত সপ্তাহে উল্লেখযোগ্য দরবৃদ্ধির পর সোমবার সকালে তেলের বাজারে কারিগরি সংশোধনের প্রভাব দেখা যাচ্ছে। কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা নিয়ে আশাবাদ এবং সপ্তাহান্তে উল্লেখযোগ্য সামরিক উত্তেজনা না বাড়ায় আপাতত তেলের দামের ওপর চাপ কিছুটা কমেছে।

তবে ইরানকে ঘিরে বক্তব্য ও উত্তেজনা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। তার আশঙ্কা, মধ্যবর্তী নির্বাচনের পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১২০ ডলারে পৌঁছাতে পারে।

রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, চলমান ও অগ্রসরমান আলোচনার উদ্দেশ্য কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে পরামর্শ অব্যাহত রাখা। একই সঙ্গে তিনি জানান, তেহরান প্রতিরক্ষা ও কূটনীতি উভয় পরিস্থিতির জন্য প্রস্তুত।

/এসএইচএম/
সম্পর্কিত
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বিয়ে ‘অবৈধ’: জামায়াত প্রধান
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
সর্বশেষ খবর
মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা: গ্রেফতার ২৬ জন কারাগারে 
মিরপুরে শ্রমিক আন্দোলনের নামে নাশকতা: গ্রেফতার ২৬ জন কারাগারে 
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বিয়ে ‘অবৈধ’: জামায়াত প্রধান
জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রীর বিয়ে ‘অবৈধ’: জামায়াত প্রধান
আবাসিক মাদ্রাসায় দুই ছাত্রকে ধারাবাহিক ধর্ষণ, গ্রেফতারের পর স্বীকার করলেন শিক্ষক
আবাসিক মাদ্রাসায় দুই ছাত্রকে ধারাবাহিক ধর্ষণ, গ্রেফতারের পর স্বীকার করলেন শিক্ষক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি