মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানে হামলার জন্য ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ১৩:১২ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৩:১২

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্প এ বিষয়ে খুব একটা আগ্রহী নন। তিনি বরং ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে চান। রবিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার দুই নেতার মধ্যে ফোনে কথা হয়েছে। এতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার অগ্রগতি এবং সামরিক অভিযান কত দ্রুত আবার শুরু করা হতে পারে, তা নিয়ে আলোচনা হয়। ইসরায়েলি সূত্র ফোনালাপটিকে কঠিন বলে বর্ণনা করেছে। অন্যদিকে মার্কিন সূত্রের ভাষায়, আলোচনা ছিল সরাসরি।

অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি একে খুব ভালো আলোচনা বলে উল্লেখ করলেও দুই নেতার মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে মধ্যবর্তী নির্বাচনের পর বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু করার সম্ভাবনার প্রস্তুতিও নিচ্ছে যুক্তরাষ্ট্র।

শনিবার ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো বাসভবনে হ্যালোইন অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এখনই হামলা শুরু করার তেমন তাড়া নেই। ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তিনি বলেন, তারা একটি চুক্তি করতে চায়। তারা চুক্তি করে কি না, তা আমরা দেখব।

তবে ট্রাম্প এও বলেন, ইরানের এক বা দুটি পারমাণবিক স্থাপনার বিষয়ে যুক্তরাষ্ট্রকে এখনও ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে পিকঅ্যাক্স মাউন্টেনের কথাও উল্লেখ করেন তিনি। মার্কিন সামরিক বাহিনী চাইলে ১০ মিনিটের মধ্যে সেখানে অভিযান চালাতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ইরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর উদ্যোগের অংশ হিসেবে গত সপ্তাহে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়িকে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার রেজায়ি চিঠিটি পাওয়ার এবং পড়ার কথা স্বীকার করেন। তবে এখনও এর জবাব দেননি বলে জানান তিনি।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে রেজায়ি বলেন, আমি চিঠিটি পড়েছি। এখনও জবাব দিইনি। তাদের বক্তব্যের ধরন পুরোপুরি বদলে গেছে।

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
চাকরি সামলে ফুড কার্টেও বাজিমাত, যেভাবে মাসে ৬ লাখ রুপি আয় দুই আইটি বিশেষজ্ঞের
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ফের শুরুর শঙ্কায় বাড়ছে উদ্বেগ
নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে ৬৪০ কোটি ডলারের চুক্তি ভারতের
সর্বশেষ খবর
সংসদে যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য, শপথ মঙ্গলবার
সংসদে যুক্ত হচ্ছেন নতুন দুই সদস্য, শপথ মঙ্গলবার
চাকরি সামলে ফুড কার্টেও বাজিমাত, যেভাবে মাসে ৬ লাখ রুপি আয় দুই আইটি বিশেষজ্ঞের
চাকরি সামলে ফুড কার্টেও বাজিমাত, যেভাবে মাসে ৬ লাখ রুপি আয় দুই আইটি বিশেষজ্ঞের
আখতারুজ্জামানের জামিন বহাল
আখতারুজ্জামানের জামিন বহাল
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ফের শুরুর শঙ্কায় বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ফের শুরুর শঙ্কায় বাড়ছে উদ্বেগ
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি