চাকরি সামলে ফুড কার্টেও বাজিমাত, যেভাবে মাসে ৬ লাখ রুপি আয় দুই আইটি বিশেষজ্ঞের

তথ্যপ্রযুক্তি ডেস্ক 
০২ নভেম্বর ২০২৬, ১৭:০৮ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৭:০৮

শনিবার রাতে নয়ডার এক গলি থেকে হঠাৎ একটি ফুড কার্টের সামনে উপচে পড়া ভিড় জমে ওঠে। মাত্র তিন ঘণ্টার মধ্যেই কার্টের একমাত্র খাবার ‘নামকিন গোশত’ শেষ হয়ে যায়, যার ফলে বহু গ্রাহককে খালি হাতে ফিরতে হয়। একটি ছোট্ট শিশু খাবার না পেয়ে কান্নাকাটি শুরু করে দেয়। ভারতীয় প্রযুক্তি খাতের দুই তরুণের হাতে গড়ে ওঠা এই ফুড কার্টটির নাম ‘লাহাম’, যা নয়ডায় চালুর মাত্র কয়েকদিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।

কার্টটির দুই প্রতিষ্ঠাতা ঋষভ কুমার ও শশীকান্ত সিং বেঙ্গালুরু থেকে চলতি বছরের শুরুতে নয়ডায় আসেন এবং আইটি সংস্থায় প্রোডাক্ট ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। সপ্তাহের পাঁচ দিন তারা অফিসে ফুলটাইম চাকরি করেন এবং শনি ও রবিবার দুদিন সময় দেন এই ফুড কার্টে।

‘লাহাম’ মূলত আরবি শব্দ, যার অর্থ মাংস। পাকিস্তানের পেশোয়ার ও খাইবার পাখতুনখওয়ার ন্যূনতম মশলা দিয়ে তৈরি জনপ্রিয় স্ট্রিট ফুড ‘লাহাম চার্সি’ থেকে অনুপ্রাণিত হয়ে ঋষভ এই ‘নামকিন গোশত’ রেসিপিটি তৈরি করেছেন। তিন আকারের তিনটি দামের ডিশ হিসেবে এটি পরিবেশন করা হয়- হাফ (দুই পিস মালাবার কয়েন পরোটাসহ) ১৫৯ রুপি, ফুল ২৭৯ রুপি এবং লার্জ ৩৯৯ রুপি। ৫ সেপ্টেম্বর নয়ডায় চালু হওয়ার পর প্রথম মাসেই এই ফুড কার্ট থেকে ৬ লাখ রুপি রাজস্ব আয় হয়।

৩৫,০০০ রুপি দিয়ে শুরু হওয়া এই ব্যবসায় বর্তমানে ঋষভের বোন প্রিয়াঙ্কা প্রধান শেফ হিসেবে সাহায্য করছেন এবং শৈশবের বন্ধু অর্পিত সিং অপারেশন দেখাশোনা করছেন। মাত্র ২.৫ কেজি খাসির মাংস দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে সপ্তাহে ২৫ কেজিরও বেশি মাংস বিক্রি হচ্ছে এখানে। জনপ্রিয়তার মুখে তাদের দিল্লি-এনসিআরের বড় বড় ফুড ফেস্টিভ্যাল এবং দুর্গা পূজার প্যান্ডেলেও আমন্ত্রণ জানানো হয়।

ব্যবসার দ্রুত বৃদ্ধিতে একজন বিনিয়োগকারী এই কার্টটিকে ৫ কোটি রুপির ব্র্যান্ড ভ্যালুয়েশন দিয়ে ১ কোটি রুপির শেয়ার কেনার প্রস্তাব দেন। কিন্তু দুই প্রতিষ্ঠাতা সেই বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ঋষভ জানান, তারা কোনও বাইরের বিনিয়োগ না নিয়ে নিজেদের অর্জিত অর্থ দিয়েই ব্যবসা বড় করতে চান। আগামী তিন বছর এই কার্ট থেকে পাওয়া লভ্যাংশের সবটাই ব্যবসায় পুনর্বিনিয়োগ করার পরিকল্পনা রয়েছে তাদের।

ভবিষ্যতে ফুড কার্ট থেকে কিওস্ক এবং শেষ পর্যন্ত একটি ফাইন-ডাইনিং রেস্টুরেন্ট চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা। চাকরি ছাড়ার বিষয়ে ঋষভ জানান, আগামী এক থেকে দুই বছরের মধ্যে চাকরি ছাড়ার কোনও চিন্তা নেই, কারণ ফুড কার্টের সম্প্রসারণ ও প্রাথমিক খরচ মেটাতে চাকরির বেতন এখনও প্রয়োজন। আর কাজের ক্লান্তি এড়াতে শিগগিরই বোন ও বন্ধুদের ওপর অপারেশনের দায়িত্ব দিয়ে এটিকে ‘অটো পাইলট’ মোডে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন এই দুই আইটি পেশাজীবী।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
দোহা ছাড়লেন ইরানি আলোচকরা
সর্বশেষ খবর
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
দিয়া মির্জা ‘সরকারবিরোধী’, দাবি মুম্বাইয়ের মেয়রের
গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য
শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সতর্ক থাকতে হবে: তাসলিমা আখতার
শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সতর্ক থাকতে হবে: তাসলিমা আখতার
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
ভারতের প্রথম বুলেট ট্রেনে যেসব সুবিধা থাকছে, গতি কত?
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি