যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে কাতারি মধ্যস্থতাকারীদের আয়োজিত দোহা বৈঠক ছেড়েছেন ইরানি আলোচকরা। তবে আলোচনা ভেস্তে যাওয়ার মতো কোনও কারণে তারা দোহা ছাড়েননি বলে এই বিষয়ে অবগত এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
ওই কর্মকর্তা জানান, একটি খসড়া প্রস্তাব বর্তমানে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তীতে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খসড়া প্রস্তাবটির বিষয়ে তিনি বিস্তারিত কোনও তথ্য জানাননি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তেহরানের তৈরি করা একটি সাত দফা পরিকল্পনাকে ভিত্তি করেই মূলত আলোচনা এগোচ্ছে।
সেপ্টেম্বরে প্রণীত এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নৌ-অবরোধের অবসান ঘটানো।
তেহরান এখন প্রস্তাব করছে যে, নতুন এই চুক্তির আওতায় পরিকল্পনাটি আরও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হতে পারে।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ ফের শুরুর শঙ্কায় বাড়ছে উদ্বেগ