ইরান যুদ্ধের ‘বলির পাঁঠা’ খুঁজছেন ট্রাম্প, কপাল পুড়বে কার?

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ১৮:২৬ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৮:২৬

ইরান যুদ্ধের সার্বিক পরিস্থিতি এবং এর সম্ভাব্য সমাপ্তি না থাকায় যুক্তরাষ্ট্রজুড়ে অসন্তোষ তৈরি হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে ‘বলির পাঁঠা’ বানানোর চিন্তাভাবনা করছেন বলে দ্য আটলান্টিক এক প্রতিবেদনে জানিয়েছে। যুদ্ধের শুরুতে ট্রাম্পের উপদেষ্টারা ভুল আশ্বাস দিয়ে বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের বহু আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে।

ইতোমধ্যে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও অ্যাক্সিওসের তথ্যমতে, ইরানের ওপর পুনরায় হামলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। নেতানিয়াহু দ্রুত নতুন করে হামলার জন্য চাপ দিলেও ট্রাম্প কূটনীতির জন্য আরও সময় দিতে চান। ট্রাম্প এক মন্তব্যে জানান, ইরানের সঙ্গে আলোচনা ঠিকঠাক চলছে বলা হলেও দেশটি খুব একটা নির্ভরযোগ্য নয়। তবে তিনি ইঙ্গিত দেন, পিকঅ্যাক্স মাউন্টেন-এর মতো এক-দুটি স্থান ১০ মিনিটের মধ্যে গুড়িয়ে দেওয়া সম্ভব। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে, এই পাহাড়ে ইরানের পারমাণবিক উপাদান সংরক্ষিত থাকতে পারে।

দোহায় কাতারি মধ্যস্থতাকারীরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে টানা তিন দিন ধরে আলোচনা করেছেন, যা সরাসরি সমন্বয় করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। তবে ইসরায়েলি নেটওয়ার্ক চ্যানেল ১২ জানিয়েছে, নেতানিয়াহু এই আলোচনা নিয়ে সতর্ক, কারণ এতে ইরানের ওপর থেকে চাপ অনেকটাই কমে যেতে পারে।

বিশ্বজুড়ে তীব্র হচ্ছে জ্বালানি সংকট অন্যদিকে, হরমুজ প্রণালি ও লোহিত সাগরে সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ ধস নেমেছে। আবুধাবির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি এডনোকের সিইও সুলতান আল জাবের সোমবার সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এডিপেক সম্মেলনে জানান, যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের মজুতাগারগুলো থেকে প্রায় ১০০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল খালি করা হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের নিরাপত্তা বলয় ধ্বংস হয়ে গেছে।

জাবের জানান, আগে এক ব্যারেল তেলের পরিবহন খরচ ছিল মাত্র ৫ শতাংশ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৩০ শতাংশে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ডিজেলের মজুত গত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে এবং বিশ্ববাজারে ৬০০ বিলিয়ন ঘনফুট এলএনজির ঘাটতি দেখা দিয়েছে। উচ্চ পরিবহন খরচ ও সরবরাহে বিঘ্ন ঘটায় অনেক দেশে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা মূল্যস্ফীতি তৈরি করছে। পরিস্থিতি সামলাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) তাদের জরুরি তহবিল থেকে ২০০-রও বেশি মিলিয়ন ব্যারেল ডিজেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
৮ কোটি রুপিতে সেতু তৈরি করে তিন বছরেও অব্যবহৃত
চীনের বিরল খনি রফতানি নীতিতে শঙ্কায় ভারত
মায়াবী গাছের সুড়ঙ্গ ‘ডার্ক হেজেস’, যেন অন্য এক জগতে যাওয়ার পথ
সর্বশেষ খবর
‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার
‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার
৮ কোটি রুপিতে সেতু তৈরি করে তিন বছরেও অব্যবহৃত
৮ কোটি রুপিতে সেতু তৈরি করে তিন বছরেও অব্যবহৃত
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
পোশাকশ্রমিকদের আন্দোলন: দিনভর যা ঘটলো
পোশাকশ্রমিকদের আন্দোলন: দিনভর যা ঘটলো
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম