বাংলাদেশ সিরিজে ফিরলেন নরকিয়া, দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৬, ১৯:৩৯ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১৯:৪৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। দলে ফিরেছেন পেসার আইনরিখ নরকিয়া। তার সঙ্গে কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ডেন প্যাটারসনকে নিয়ে শক্তিশালী পেস আক্রমণ সাজিয়েছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের সিরিজের শেষ টেস্টে কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি নরকিয়া। চোট কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফিরেছেন তিনি।

অধিনায়ক থাকছেন টেম্বা বাভুমা। ব্যাটিং বিভাগে ফিরেছেন টনি ডি জর্জি ও জুবায়ের হামজা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে ছিলেন না ডি জর্জি। নরকিয়ার ফেরায় পেস আক্রমণে আরও শক্তি যোগ হয়েছে। রাবাদা, ইয়ানসেন, প্যাটারসনের সঙ্গে আছেন ভিয়ান মুল্ডার ও করবিন বশ।

তবে পুনর্বাসন প্রক্রিয়া চলতে থাকায় পেসার লুঙ্গি এনগিডিকে বিবেচনায় নেওয়া হয়নি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের অবস্থান পঞ্চম, তাদের পয়েন্টের হার ৪৭.৬২ শতাংশ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দলের দেখায় ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।

দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সিমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, আইনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশকে হারানো আফগানিস্তান এবার ওয়ানডের সেরা র‌্যাঙ্কিংয়ে 
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলার পথ খুঁজছেন আমির?
ত্রিদেশীয় সিরিজ জিতেও পাকিস্তানের শাস্তি
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু, লাগবে যেসব কাগজপত্র
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু, লাগবে যেসব কাগজপত্র
দেশীয় ইঞ্জিন ও এআই সমন্বয়ে আরও শক্তিশালী চীনের জে-২০ যুদ্ধবিমান
দেশীয় ইঞ্জিন ও এআই সমন্বয়ে আরও শক্তিশালী চীনের জে-২০ যুদ্ধবিমান
ঘরের মেঝেতে দুই ‘পীরের কবর’ জেগে উঠলো কীভাবে, কেন এত মানুষের ভিড়?
ঘরের মেঝেতে দুই ‘পীরের কবর’ জেগে উঠলো কীভাবে, কেন এত মানুষের ভিড়?
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম