হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ২২:৪০ আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ২২:৪০

হীরা চিরস্থায়ী, এমন একটি কথা প্রচলিত রয়েছে। তবে জার্মানির একটি পুরো শহরই যে লাখ লাখ টন হীরার ওপর গড়ে উঠেছে, তা অনেকেরই অজানা! প্রাচীন এক গ্রহাণুর আঘাতে সৃষ্ট গহ্বরের ওপর নির্মিত এই শহরটি কোনও দুর্গম এলাকায় নয়, বরং সেখানকার প্রতিটি কোণেই ছড়িয়ে রয়েছে হীরা।

জার্মানির ব্যাভারিয়া অঞ্চলের নর্ডলিঙ্গেন শহরটি একটি বিশাল উল্কাপাতজনিত গহ্বরের ওপর অবস্থিত। খ্রিস্টাব্দ ৮৯৮ সালে এই অঞ্চলে প্রথম জনবসতি গড়ে ওঠে। মধ্যযুগে আক্রমণ থেকে রক্ষা পেতে শহরের চারপাশে একটি সুউচ্চ দেয়াল নির্মাণ করা হয়। বর্তমানে জার্মানির অক্ষত মধ্যযুগীয় দেয়ালবেষ্টিত মাত্র তিনটি শহরের একটি হলো এই নর্ডলিঙ্গেন।

বিজ্ঞানীদের মতে, হাজার বছর আগে উল্কাপাতের সময় প্রচণ্ড উত্তাপ ও চাপে সুয়েভাইট নামের এক ধরনের বিশেষ পাথর তৈরি হয়, যা ক্রিস্টাল, কাঁচ এবং ক্ষুদ্র হীরার মিশ্রণে গঠিত। এই সুয়েভাইট পাথর দিয়েই গড়ে তোলা হয়েছিল শহরের ঐতিহাসিক গির্জাটি, যার দেয়ালেই প্রায় ৫ হাজার ক্যারেট হীরা আটকে রয়েছে!

গবেষকদের মতে, পুরো নর্ডলিঙ্গেন শহরজুড়ে প্রায় ৭২ হাজার টন ক্ষুদ্র হীরা গেঁথে বা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে একমাত্র সীমাবদ্ধতা হলো, এই হীরাগুলো আকারে এতটাই ছোট যে বাজারমূল্যের দিক থেকে এগুলোর তেমন কোনও অর্থনৈতিক মূল্য নেই।

সূত্র: রিপলি’স

/এএ/
সম্পর্কিত
আইএলআর নীতিমালায় বড় পরিবর্তন: ১০ বছরের শর্তে বিপাকে হাজারো বাংলাদেশি পরিবার
সিনচিয়াংয়ে জিরকন বালুর বিশাল মজুদের সন্ধান পেলো চীন
জমজমের পানি পাচারের চেষ্টা: চালককে মোটা অঙ্কের জরিমানা
সর্বশেষ খবর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যাক্সওয়েল
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
‘যারা অস্থিতিশীলতা সৃষ্টি করছে, তাদের আন্দোলনকারী হিসেবে বিবেচনা করছে না পুলিশ’
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণে ৪ জন দগ্ধ
জেলহত্যা দিবস আজ  
জেলহত্যা দিবস আজ  
সর্বাধিক পঠিত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
অনুর্বর জমিতে ৩০ দিনেই ফুটলো জাফরান, লাদাখে কৃষির নতুন সম্ভাবনা
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
নিষেধাজ্ঞার সুফল কই, কেন এত কমলো ইলিশের উৎপাদন
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা