বিশ্বকাপ দলকে সংবর্ধনা, খেলোয়াড়-কোচদের এক লাখ টাকার পুরস্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৬, ১৮:৫৬ আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১৮:৫৬

বিশ্বমঞ্চে বাংলাদেশের কিশোর ফুটবলারদের সাফল্যের স্বীকৃতি মিলেছে দেশে ফিরেই। ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ই-স্তর প্লেট পর্বে রানার্সআপ হয়ে ফেরা দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুধু সংবর্ধনাই নয়, দলের প্রত্যেক খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যকে এক লাখ টাকা করে পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি দলকে আরও তিন লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তরুণ ফুটবলারদের। পরে দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে খেলোয়াড় ও কোচিং স্টাফের হাতে পুরস্কারের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, ‘পুরো প্রক্রিয়াটি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেখছেন। এ খেলোয়াড়রা যেন হারিয়ে না যায়, সেই দায়িত্ব আমাদের নিতে হবে। খেলাধুলাকে এগিয়ে নিতে আমরা নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ শুরু করেছি। সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক।’

বাংলাদেশ দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও। তিনি বলেন, ‘পুরো বিশ্বে বাংলাদেশের মিশন বা অ্যাম্বাসি আছে ৮০টির মতো। তবে ফুটবল ছড়িয়ে আছে ২০৫টি দেশে। আমাদের খেলোয়াড়রা যে পারফরম্যান্স করেছে, তার জন্য তাদের প্রাণখোলা অভিনন্দন। তাদের এ অর্জন আমাদের মুগ্ধ করেছে।’

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও দুটি হার নিয়ে প্লেট পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এরপর প্লেট পর্বে দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ওঠে দলটি।

সেশেলস ও সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর সেমিফাইনালে গ্যাবনকে ১-০ গোলে হারায় তারা। তবে ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে রানার্সআপ হয় বাংলাদেশ।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ভারতের চোখে সাফের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশ
ভারত শক্তিশালী হলেও শিরোপার জন্য মাঠে নামা উচিত বাংলাদেশের: ব্রুজন
দুদিন পর সাফ, আয়োজন নিয়ে বাফুফে-সাফের ‘ঠাণ্ডা লড়াই’!
সর্বশেষ খবর
৩ দিনের মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণের আল্টিমেটাম
৩ দিনের মধ্যে নতুন বেতন কাঠামো নির্ধারণের আল্টিমেটাম
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ 
বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক