ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, শ্রমিকদের কাল থেকে কাজে ফেরার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৬, ২০:৪৬ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২০:৪৬

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কারখানার মালিকদেরও কারখানা খোলা রেখে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক করার অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা, বিরোধী দলের শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি, বিজিএমইএর সহসভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া সব পক্ষ নতুন মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শুরু করায় সন্তোষ প্রকাশ করে। বুধবারই মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন তাঁরা। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন ন্যূনতম মজুরি ঘোষণা করার উদ্যোগকেও স্বাগত জানানো হয়।

বৈঠক শেষে শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত অবস্থান তুলে ধরে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি মালিকদের কারখানা খোলা রেখে উৎপাদন কার্যক্রম চালু রাখার অনুরোধ করা হয়।

সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রত্যাশা, শ্রমিকদের কাজে ফেরা এবং কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে’ 
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
সর্বশেষ খবর
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা হত‍্যা মামলায় গ্রেফতার
শেখ হাসিনার সাবেক উপদেষ্টা হত‍্যা মামলায় গ্রেফতার
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার
বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পীকার
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
নতুন আমির পেলো জামায়াতের ২৭ জেলা-মহানগর শাখা
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ
জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি