‘ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট’, কেন লিখলো হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ২১:২১ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ২১:২১

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্ট দিয়ে বার্তা দিয়েছে হোয়াইট হাউস। ওভাল অফিসের রেজোলিউট ডেস্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলান দিয়ে থাকা একটি ছবি পোস্ট করে হোয়াইট হাউসের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে: “পিএসএ: ট্রাম্প এখনও আপনাদের প্রেসিডেন্ট।”

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়ে কংগ্রেসে রিপাবলিকানদের আধিপত্যের অবসান ঘটায়। কংগ্রেসের এই পরিবর্তনের ফলে ট্রাম্পের আইন প্রণয়ন সংক্রান্ত এজেন্ডা আটকে দেওয়ার বড় ক্ষমতা এখন ডেমোক্র্যাটদের হাতে।

এর আগে ট্রাম্প স্বীকার করেন যে ডেমোক্র্যাটরা নির্বাচনে ‘ভালো কাজ করেছে’। তবে তিনি দাবি করেন, ব্যালট পেপারে তার নাম থাকলে রিপাবলিকান প্রার্থীরা আরও ভালো ফলাফল করতেন।

ট্রাম্প বলেন, ভোটাররা তার ইরান নীতি সমর্থন করলেও গ্যাসের দাম বৃদ্ধির মতো সাময়িক মূল্য দিতে সম্ভবত রাজি ছিলেন না। ডেমোক্র্যাট প্রার্থীদের ‘কঠোর’ প্রচারণার প্রশংসা করে ট্রাম্প জোর দিয়ে বলেন, এই ফলাফল ‘আমার ওপর কোনও আঘাত নয়’।

প্রেসিডেন্ট আরও জানান, অভিবাসনসহ ‘অনেক বিষয়ে’ ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত আছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে পারবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
এনসিপি-জামায়াত জোটে ভাঙনের সুর: গুঞ্জন নাকি সত্য?
এনসিপি-জামায়াত জোটে ভাঙনের সুর: গুঞ্জন নাকি সত্য?
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
কেন হারলো ট্রাম্পের রিপাবলিকানরা: ভ্যান্স বললেন, ‘ইরান যুদ্ধের কারণে’
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
নিহত তৌফিককে আইএলও কনভেনশন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার দাবি নাহিদের
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া ১২ দেশে কর্মী যেতে ছাড়পত্র বন্ধ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
৭ নভেম্বর ঘিরে সরকারের ব্যাপক কর্মসূচি, থাকছে সাধারণ ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন
প্রধানমন্ত্রীর বক্তব্যকে ‘হাদিসের’ সঙ্গে তুলনা করা সেই কর্মকর্তা পদ হারালেন