বিশ্বনাথকে স্ট্রাইকার করেও ভুটানের বিপক্ষে গোল পায়নি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৬, ২১:০০ আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ২১:০০

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে চমক দেখিয়েছেন বাংলাদেশের কোচ টমাস ডুলি। অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে নম্বর নাইন বা স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন তিনি। তবে হামজা চৌধুরীকে ছাড়া মাঠে নামা বাংলাদেশ প্রথমার্ধে ভুটানের জালে বল জড়াতে পারেনি। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বৃহস্পতিবার রাতে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান তপু বর্মণ। তার জায়গায় খেলেন সৈয়দ কাজেম শাহ। অধিনায়কত্বে ফেরেন জামাল ভূঁইয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভুটানকে চাপে রাখে বাংলাদেশ। কিন্তু সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি তারা।

৮ মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার থেকে ভুটানের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করলে তা পান ফয়সাল আহমেদ ফাহিম। দ্বিতীয় চেষ্টায় ডান পায়ের শটে গোলের চেষ্টা করেন তিনি। তবে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে তার প্রচেষ্টা রুখে দেন ভুটানের গোলকিপার গিলশেন জাংপো।

এর কিছুক্ষণ পর সাদ উদ্দিনের সঙ্গে লড়াইয়ে চোট পান তিসেরা ওয়াংচুক। তাকে মাঠের বাইরে নিয়ে যেতে খেলা কিছু সময় বন্ধ থাকে। পরে মেডিকেল স্টাফদের সহায়তায় টেন্ট থেকে বেরিয়ে যান ভুটানের এই ফুটবলার।

১২ মিনিটে শমিত সোমের হেড গোলকিপারের হাত ফসকে বেরিয়ে গেলে বলের দিকে ছুটে যান বিশ্বনাথ। কিন্তু দারুণ ক্ষিপ্রতায় তার ওপর দিয়ে লাফিয়ে বল আবারও নিজের নিয়ন্ত্রণে নেন জাংপো।

১৭ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে বিশ্বনাথের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ২৫ মিনিটে শমিত সোমের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন জাংপো। কর্নার থেকে তৈরি হওয়া জটলার মধ্যে বিশ্বনাথের ভলি দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৩৮ মিনিটে আবারও সুযোগ পেয়েছিলেন বিশ্বনাথ। তবে তার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর রাকিব হোসেনের প্রচেষ্টাও দ্বিতীয় দফায় ক্লিয়ার করেন জাংপো। প্রথমার্ধের শেষ দিকে আরও চাপ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, তারিক কাজী, সৈয়দ কাজেম শাহ, জামাল ভূঁইয়া, শমিত সোম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফ চ্যাম্পিয়নশিপ বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই: ভারত কোচ
সঞ্জয়ের গান আর রোবটের নাচে পর্দা উঠলো জমকালো সাফের 
সর্বশেষ খবর
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন চাইবে বাংলাদেশ: পরিবেশমন্ত্রী
বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
সাফ চ্যাম্পিয়নশিপ বদলি নেমে দুই মিনিটেই গোল, বাংলাদেশকে জেতালেন ইব্রাহিম
রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
রাজধানীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির
সর্বাধিক পঠিত
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা