‘চাঁদাবাজ’ আখ্যা দিয়ে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৪

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর এবার তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ নভেম্বর) ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বিচার বিভাগকে (ডিওজে) ডেমোক্র্যাটদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করার নির্দেশ দেন।

ট্রাম্প দাবি করেন, ডেমোক্র্যাটরা অভিশংসন ও অন্যান্য শাস্তির হুমকি দিয়ে বহু মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে এবং এটি একটি ‘অপরাধমূলক কাজ’। তবে তিনি তার দাবির পক্ষে কোনও প্রমাণ দেননি। এটিকে সর্বোচ্চ পর্যায়ের ‘চাঁদাবাজি’ বা ‘এক্সটরশন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রিপাবলিকান সমর্থক ও সাধারণ মানুষদের কারাদণ্ডসহ নানা স্তরের শাস্তির হুমকি দেওয়া হচ্ছে।

রাজনৈতিক বিশ্বাস ও পার্টির সমর্থনের কারণে রিপাবলিকানদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে অভিযোগ করে তিনি একে নজিরবিহীন ‘অস্ত্রায়ন ও আইনগত যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করেন। এছাড়া তিনি মিশিগানের ডেমোক্র্যাট সেনেটর এলিস স্লটকিনকে বিশেষভাবে অভিযুক্ত করে বলেন, তিনি রিপাবলিকান আদর্শে বিশ্বাসী তরুণদের টার্গেট করছেন।   

ট্রাম্প হুমকিপ্রাপ্ত ব্যক্তিদের অবিলম্বে বিচার বিভাগকে বিষয়টি জানাতে অথবা সরাসরি তাকে পাঠাতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি রিপাবলিকানদের এমন ভীতিপ্রদর্শন চালিয়ে যাওয়ার সুযোগ না দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।   

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
মার্কিন ভোটের ঢেউ কি বাংলাদেশের উপকূল পর্যন্ত আসবে
ইউএফসি প্রধানকে প্রেস সচিব করার প্রস্তাব ট্রাম্পের, বললেন ‘ডানা, চাকরিটা নিন’
জিম থেকে ফিরেই দেখলেন নিজের পার্কিংয়ে অন্যের গাড়ি, এরপর যা ঘটলো...
সর্বশেষ খবর
মার্কিন ভোটের ঢেউ কি বাংলাদেশের উপকূল পর্যন্ত আসবে
মার্কিন ভোটের ঢেউ কি বাংলাদেশের উপকূল পর্যন্ত আসবে
গাজীপুরে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
গাজীপুরে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
৯৮ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ
৯৮ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ
ইউএফসি প্রধানকে প্রেস সচিব করার প্রস্তাব ট্রাম্পের, বললেন ‘ডানা, চাকরিটা নিন’
ইউএফসি প্রধানকে প্রেস সচিব করার প্রস্তাব ট্রাম্পের, বললেন ‘ডানা, চাকরিটা নিন’
সর্বাধিক পঠিত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে