গাজীপুরে কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

গাজীপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৬

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন এ তথ্য জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের সঙ্গে মাঠপর্যায়ে রয়েছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিকদের সড়কে অবস্থান বা অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল। বিভিন্ন কারখানার শ্রমিকদের দলবেঁধে কর্মস্থলে প্রবেশ করতেও দেখা গেছে। এতে শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।

সহকারী কমিশনার আরিফ হোসাঈন বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি কিংবা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন শুরু করেছেন। অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।

উল্লেখ্য, বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও একটি কারখানার গুদামে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। কয়েকজনকে আটকও করা হয়।

/আরএইচ/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ
বিএনপির দুই পক্ষের বিরোধ থেকে সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ
আন্দোলন-উত্তেজনা পেরিয়ে কর্মচঞ্চল সাভার-আশুলিয়া
সর্বশেষ খবর
পিঠে ব্যথার অজানা কারণ ও প্রতিকার
পিঠে ব্যথার অজানা কারণ ও প্রতিকার
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা
মার্কিন ভোটের ঢেউ কি বাংলাদেশের উপকূল পর্যন্ত আসবে
মার্কিন ভোটের ঢেউ কি বাংলাদেশের উপকূল পর্যন্ত আসবে
৯৮ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ
৯৮ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ওয়েস্ট ইন্ডিজ
সর্বাধিক পঠিত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে