রিয়াদে আরামকোর ভবনে হামলার চেষ্টা, ধ্বংসাবশেষ পড়ে ভাঙলো জানালা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৭:১৯ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:১৯

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাষ্ট্রায়ত্ত তেল জায়ান্ট সৌদি আরামকো’র একটি প্রশাসনিক ভবনে হামলার চেষ্টার পর ওপর থেকে পড়া ধ্বংসাবশেষে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার সংঘটিত এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানান, কিং আবদুল্লাহ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের অন্যতম উঁচু ভবন ‘আরামকো টাওয়ার’-এর একাধিক তলার কাচ ভেঙে পড়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিদের ছোঁড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করার পর এই সীমিত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

এর আগে রিয়াদে বিকট শব্দের পর সৌদি সিভিল ডিফেন্স সম্ভাব্য হুমকির সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। একই সঙ্গে তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশের ধাহরানসহ কয়েকটি এলাকায় দেওয়া সতর্কতাও পরে তুলে নেওয়া হয়। সেখানে গত অক্টোবরে আরামকোর সদর দফতরে হামলা চালানো হয়েছিল। এছাড়া ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন।

গত ফেব্রুয়ারিতে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এরপর জুলাই থেকে হুথিরা আক্রমণ জোরদার করলে ২০২২ সালের জাতিসংঘ মধ্যস্থতাকৃত যুদ্ধবিরতি ভেঙে যায়। নতুন এই উত্তেজনার এক দিন আগেই সানা সংলগ্ন এলাকায় সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত হয় বলে দাবি করে হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখার কথা জানিয়েছে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
ওমান সাগরে পণ্যবাহী জাহাজে মার্কিন হামলা
সর্বশেষ খবর
আর্জেন্টিনার মাঠে আবারও খেলবেন মেসি!
আর্জেন্টিনার মাঠে আবারও খেলবেন মেসি!
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভ্যান্স, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়বে?
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
আইআরজিসি প্রস্তুত, মোজতবার নির্দেশ পেলেই…
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম