নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১৮:১৬ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৮:১৬

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করে এখন চারদিক থেকে ভালোবাসা কুড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তবে সিনেমার বাইরে এই অভিনেত্রীর রয়েছে এক বিশেষ পরিচয়। তিনি আদিবাসী বাডাগা সম্প্রদায়ের এবং তার পৈতৃক শেকড় রয়েছে তামিলনাড়ুর নীলগিরি অঞ্চলের একটি ছোট্ট পাহাড়ি শহর কোতগিরিতে।

নীলগিরিতে ছুটির পরিকল্পনা করলে সাধারণত সবার আগে উটি বা কোনুরের নাম মাথায় আসে। তবে ভিড়ভাট্টা থেকে দূরে চা বাগান, বনের পথ, জলপ্রপাত ও পর্বত দর্শনীয় স্থানে ভরপুর কোতগিরিও ভ্রমণপ্রেমীদের জন্য এক চমৎকার বিকল্প।

শহরটির নামের অর্থ হলো ‘কোটা পাহাড়’, যা নীলগিরির আদিবাসী কোটা সম্প্রদায়কে নির্দেশ করে। এখানেই বসবাস করে বাডাগা সম্প্রদায়, যার সঙ্গে সাই পল্লবীর পূর্বপুরুষের সম্পর্ক রয়েছে। ১৮১৯ সালে ব্রিটিশ প্রশাসক জন সুলিভান অঞ্চলটি পরিদর্শনের পর কোতগিরি একসময় মাদ্রাজ প্রেসিডেন্সির অন্যতম গ্রীষ্মকালীন অবকাশ যাপন কেন্দ্রে পরিণত হয়। বর্তমানে এর চারপাশ জুড়ে রয়েছে চা বাগান, সবুজ উপত্যকা ও চিরহরিৎ বনের ছোঁয়া।

নীলগিরির এই শান্ত পাহাড়ি শহরের সঙ্গে রয়েছে রামায়ণের সাই পল্লবীর শিকড়

কোতগিরিতে ঘুরে দেখার মতো রয়েছে চমৎকার কিছু স্থান:

কোদানাদ ভিউপয়েন্ট: এখান থেকে নীলগিরি বায়োস্ফিয়ার ও মোয়ার নদীর ২২০ ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখা যায়।

লংউড শোলা: খোলা প্রকৃতি ও চা বাগানের বাইরে এই চিরহরিৎ পাহাড়ি বনটি পাখি দেখা বা সাধারণ হাঁটার জন্য উপযুক্ত।

রঙ্গস্বামী পিক ও পিলার: এখানকার সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক ল্যান্ডমার্কগুলোর একটি, যা চমৎকার ট্রেকিং ট্রেইলে ঘেরা।

চা বাগানের মধ্য দিয়ে হেঁটে বেড়ানো, স্থানীয় কারখানায় চা তৈরির প্রক্রিয়া দেখা বা চা-টেস্টিং সেশনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে এখানে। ওটির কোলাহল ছেড়ে নীলগিরির শান্ত ও স্নিগ্ধ রূপ উপভোগ করতে চাইলে কোতগিরি হতে পারে নিখুঁত এক গন্তব্য।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
২৫০ বছরের পুরনো দোকান কেন এখনও কলকাতায় বিখ্যাত, কী পাওয়া যায় সেখানে?
তুরস্কে মাটিসহ গাছের সরে যাওয়ার ভিডিও ঘিরে বিস্ময়
সর্বশেষ খবর
কারণ না দেখিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট
কারণ না দেখিয়ে নাগরিকের আবেদন অনির্দিষ্টকাল ফেলে রাখা যাবে না: হাইকোর্ট
সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
ঘোড়দৌড় থেকে ৪ লাখ মানুষের ভোজ, মেয়ের বিয়ের বর্ণাঢ্য আয়োজনে আলোচনায় বিধায়ক
ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
ফ্লাইওভারের ওপর থেকে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে
গল্লামারীতে হাতিরঝিলের রেপ্লিকা, চালু হচ্ছে কবে