‘বিগ বস বাংলা’ ঘরে মারধরের অভিযোগ, বিস্ফোরক নন্দিনী

বিনোদন ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ১৬:১৮ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬:২০

শনিবার রাতে রাজবীর দে-কে মারধরের অভিযোগে বিগ বস বাংলা থেকে বের করে দেওয়া হয়েছে নন্দিনী দত্তকে। এবার এটি নিয়েই মুখ খুললেন তিনি। সাফ জানালেন, মারধর যেটাকে বলে তিনি তা করেননি।

তবে দুর্গ থেকে বেরিয়েই তার আচরণের জন্য ফোনে রাজবীর দত্তের মা ও ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানালেন নন্দিনী।

তিনি বলেন, ‘আমি আমার বাবা-মা, রাজবীর আর ওর পরিবার ছাড়া কারও কাছে ক্ষমা চাইতে বাধ্য নই।’

তার কথায়, ‘কেউ আমায় কোনওদিন ওয়ার্ন করেনি। ঘটনার দিনও যদি রাজবীর আমার হাতটা ধরে বলত, এখানে ক্যামেরা আছে এরকম করো না। আমি হয়তো সামলে নিতাম। আসলে নিজের বাড়ি ভেবেছিলাম।’

তার প্রশ্ন, যদি গায়ে হাত তোলার জন্য তাকে বের করা হয়, তাহলে কেন দুর্নিবার ও জীতু পার পেল? কারণ, কিছুদিন আগে দুর্নিবার ধাক্কা দিয়েছিলেন রাজবীরকে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল নন্দিনীর ‘বাবাটা’ ভিডিও। তা নিয়ে প্রশ্ন করতেই হেসে ফেললেন তিনি। জানালেন, বিমানবন্দরে নামার পর থেকে মা তাকে এই নিয়ে খোঁচা দিচ্ছেন।

কিন্তু কেন ওমনটা করেছিলেন? নন্দিনীর কথায়, ‘আসলে ওখানে তো সূচ-সুতো পাওয়া যায় না, তাই আমরা সেফটিপিন দিয়ে পোশাক সেট করতাম। রাজবীরের সেদিনের ব্লেজারে প্রচুর সেফটিপিন ছিল। ও সেটা খুলতে পারে না আমি জানি। আর ও কারও হেল্প চায় না। সিক্রেট রুমে বসে ওকে সেফটিপিন খুলতে দেখে আমচকাই ওরকম করে ফেলি। বেরিয়ে দেখলাম ভাইরাল।’

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আইপিএলের সূচি পরিবর্তনের প্রস্তাব, কী বললেন জুহি চাওলা
আইপিএলের সূচি পরিবর্তনের প্রস্তাব, কী বললেন জুহি চাওলা
‘বিগ বস বাংলা’ ঘরে মারধরের অভিযোগ, বিস্ফোরক নন্দিনী
‘বিগ বস বাংলা’ ঘরে মারধরের অভিযোগ, বিস্ফোরক নন্দিনী
বন্দুক হাতে তাসনিয়া ফারিণ, রহস্যের আড়ালে কী
বন্দুক হাতে তাসনিয়া ফারিণ, রহস্যের আড়ালে কী
দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পার, তারপর যা ঘটেছিল
দিতির বাসায় পালিয়ে বিয়ে বাপ্পার, তারপর যা ঘটেছিল
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার
বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণ ও আন্নার