নায়করাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজের প্রেম ও বিয়ে যেন ঠিক কোনও সিনেমার গল্প। ভালোবাসার মানুষটিকে নিজের করে চেয়েছিলেন তিনি। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। তবুও ভালোবাসার কাছে হার মানতে চাননি তারা।
এক সময় ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়ে আসেন অভিনেতা। এরপর দুজন আশ্রয় নেন প্রয়াত সোহেল চৌধুরী ও অভিনেত্রী দিতির বাসায়। একটি সাক্ষাৎকারে বাপ্পা নিজেই এটি জানান।
তিনি বলেন, ‘সোহেল ও দিতির বাসায় কাজী ডেকে এনে বিয়ে করি। তবে সে সময় সোহেল বাসায় ছিল না। এরপর দুপুরে খাওয়া-দাওয়া করে আমরা রেস্ট নিচ্ছিলাম। এমন সময় আব্বা লোক পাঠিয়ে আমাদের ধরে নিলেন। তারপর বাসায় দুই পক্ষের নানা কথা। অবশেষে একটা সময় সব ঠিক হয়।’
এ সময় বাপ্পা তার পরিবার নিয়েও কথা বলেন। বর্তমানে তিনি দুই সন্তানের বাবা। তার দুই মেয়েই বিবাহিত। তাই কারও সিনেমাতে আসার পরিকল্পনা নেই জানান।
নায়করাজ রাজ্জাকের হাত ধরেই বাপ্পা সিনেমাতে আসেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘চাপা ডাঙার বউ’।
এ ছাড়া তার অভিনীত আরও কিছু সিনেমা হলো-‘ঢাকা ৮৬’, ‘জ্বীনের বাদশা’, ‘প্রতিশ্রুতি’, ‘প্রেমের সমাধি’, ‘প্রেমের নাম বেদনা’, ‘ভুলো না আমায়’, ‘বাবা কেন চাকর’, ‘পাগলীর প্রেম’, ‘সন্তান যখন শত্রু’ ও ‘মা যখন বিচারক’।
মৌসুমী থেকে বাঁধন-ন্যানসি, কার বয়স কত