সিদ্ধার্থ-কিয়ারার দাম্পত্যে কেমন চলছে রোমান্স, ফাঁস বেডরুমের গোপন খবর

বিনোদন ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৮:১০ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৩:২১

‘কফি উইথ করণ’ মানেই বলিউড নিয়ে করণ জোহরের ফোড়ণ! আর কাউচে তাবড় সব সেলিব্রিটি। সঙ্গে গরম কফি।কারণ সেলেবদের হাঁড়ির খবর বের করতে করণের জুড়ি মেলা ভার! তাদের জীবনশৈলী থেকে বেডরুম সিক্রেট, সবইতে নজর প্রযোজক-সঞ্চালকের। 

এবার সিদ্ধার্থ ও কিয়ারার দাম্পত্য চাঙ্গা রাখার ‘টনিক’ বের করলেন করণ জোহর।

সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি যে করণের শোয়ে আসছেন, সে ইঙ্গিত আগেই মিলেছিল। এবার ‘কফি উইথ করণ’-এর প্রোমোয় চমক! তারকাজুটির বিয়ের আসরের খবর থেকে তাদের দাম্পত্য সিক্রেট, সবটাই গল্পচ্ছলে বের করলেন সঞ্চালক।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে শোয়ের টাটকা প্রোমো, আর তাতেই তুঙ্গে উত্তেজনা। এবারের পর্বে বিনোদনের কোনও কমতি নেই, তা প্রোমোতেই স্পষ্ট। আড্ডা-ঠাট্টা গড়িয়েছে সিড-কিয়ারার বেডরুম পর্যন্ত।

করণ প্রশ্ন ছুড়েছিলেন, রিল লাইফের মতো বাস্তবেও কি তারা কোনও বিশেষ চরিত্র টেনে আনেন নিজেদের মধ্যে? 

উত্তরে সিদ্ধার্থ বলেন, ‘আমরা কাজকে কখনও বাড়ির অন্দরে টেনে নিয়ে আসি না, আর বেডরুমে তো একেবারেই নয়!’ এখানেই থামেননি অবশ্য!

বিয়ে ও একসন্তানের জন্মের পর সিদ্ধার্থ-কিয়ারার ‘ডেট নাইট’ কেমন চলছে? করণ যখন জানতে চান, তখন কিয়ারা এক অভিব্যক্তিতেই সবটা স্পষ্ট করে দেন।

করণ জিজ্ঞেস করেন, নৈশভোজের পরই কি তোমাদের ‘ডেট নাইট’ শেষ হয়ে যায় নাকি গল্প আরও এগোয়? জবাব দিতে গিয়ে বেবি বাম্পে আলতো করে হাত রেখে কিয়ারা বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’

অক্টোবর মাসের গোড়াতেই দ্বিতীয় সন্তান জন্মের খবর প্রকাশ্যে এনেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। নায়িকা বর্তমানে অন্তঃসত্ত্বা। প্রথম সন্তান কোলে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন।

এমতাবস্থায় তাদের দাম্পত্য রোম্যান্স কেমন চলছে? সেটাই জানতে চেয়েছিলেন করণ জোহর। তার জবাবে পেটে হাত রেখেই কিয়ারা সবটা বুঝিয়ে দেন যে বর্তমানে নৈশভোজের পরই রোম্যান্সে দাঁড়ি টানতে হয়।

/এনআই/আইএএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
সিদ্ধার্থ-কিয়ারার দাম্পত্যে কেমন চলছে রোমান্স, ফাঁস বেডরুমের গোপন খবর
সিদ্ধার্থ-কিয়ারার দাম্পত্যে কেমন চলছে রোমান্স, ফাঁস বেডরুমের গোপন খবর
‘ধুরন্ধর’-এর পর বদলে গেছে জীবন: ক্রিস্টল ডি’সুজা
‘ধুরন্ধর’-এর পর বদলে গেছে জীবন: ক্রিস্টল ডি’সুজা