সৌদিতে হুথি হামলা বাড়ছে, ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২১

ইয়েমেনের হুথিরা সৌদি আরবে আরেক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা হয়েছে। একই সময়ে সংঘাত-সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আকাশে বেশ কয়েকটি ড্রোন তারা ভূপাতিত করেছে। বৃহস্পতিবারও (১২ নভেম্বর) সৌদির জ্বালানি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলার দাবি করেছে বিদ্রোহীরা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের একটি পাম্পিং স্টেশন, ইয়ানবুর একটি তেল স্থাপনা এবং ইয়েমেন সীমান্তের কাছে সামরিক স্থাপনা তারা লক্ষ্যবস্তু করেছেন।

যুক্তরাজ্য জানিয়েছে, হুথিদের অস্ত্র তৈরিতে ব্যবহৃত উপকরণের ওপর আরও বিধিনিষেধ আনতে তারা নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করবে। পরিষদ সর্বসম্মতিক্রমে ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন করার পর ব্রিটিশ রাষ্ট্রদূত সারা ম্যাকইনটোশ বলেন, প্রস্তাবটি বিদ্যমান অস্ত্র নিষেধাজ্ঞার প্রয়োগ জোরদার করেছে। তার ভাষ্য, দেশীয়ভাবে অস্ত্র তৈরিতে হুথিদের দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ ও প্রিকার্সর রাসায়নিকের ওপর নির্ভরতা এর মাধ্যমে মোকাবিলা করা হয়েছে।

ম্যাকইনটোশ বলেন, নিষেধাজ্ঞা ব্যবস্থার আওতায় যেসব দ্বৈত ব্যবহারযোগ্য পণ্যে ব্যবস্থা নেওয়া হবে, তার একটি তালিকা ঠিক করতে আগামী মাসগুলোতে পরিষদের সদস্যদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।

রাষ্ট্রদূত ইয়েমেনের ক্রমবর্ধমান মানবিক সংকট নিয়েও সতর্ক করেন। তিনি জানান, ২ কোটি ২৩ লাখের বেশি মানুষের সহায়তা ও সুরক্ষা দরকার। সাম্প্রতিক লড়াইয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

হুথিদের হাতে আটক জাতিসংঘ, মানবিক সংস্থা, সুশীল সমাজ ও কূটনৈতিক কর্মীদের অবিলম্বে ও শর্তহীন মুক্তির আহ্বান জানান তিনি। অক্টোবরে জাতিসংঘ জানিয়েছিল, তাদের ৭০ জনের বেশি কর্মী হুথিদের হাতে আটক রয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র
‘ভারত সামিটে’ ১১৫ বিদেশি বক্তাকে প্রবেশে বাধা দিল্লির
সর্বশেষ খবর
লংমার্চ স্থগিত করলো ১১ দল
লংমার্চ স্থগিত করলো ১১ দল
১০০ আসনে ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
১০০ আসনে ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত: স্পিকার
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
পাহাড়ে ঘুরতে গিয়ে অস্ত্রের মুখে ছিনতাইয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮ শিক্ষার্থী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ
কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে ডুবিয়ে দেওয়া হলো এক সময়ের দ্রুততম জাহাজ