বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা, মুহুর্মুহু বিস্ফোরণ; সৌদিতে হুথি হামলা বাড়ছে, ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন জাতিসংঘের; হুথি হামলার জেরে সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো একাধিক এয়ারলাইন; বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম; ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প; বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের; ইরানের সঙ্গে চুক্তি প্রয়োজন নেই, কেন বললেন ট্রাম্প?; পৃথিবী উষ্ণ হলেও কিছু শহর কেন শীতল হচ্ছে; এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে বৃহস্পতিবার শত্রুর হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। কর্মকর্তাদের সূত্রের বরাতে সংস্থাটি এ খবর দিয়েছে।
ইয়েমেনের হুথিরা সৌদি আরবে আরেক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা হয়েছে। একই সময়ে সংঘাত-সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবজুড়ে বিমান চলাচল ব্যাহত হওয়ায় দেশটিতে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের ওপর অবরোধ বহাল রাখার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এতে মধ্যপ্রাচ্যের সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে এমন নতুন বড় আকারের লড়াইয়ের আশঙ্কা কমেছে। তবে জাহাজে হামলার ঝুঁকি থেকেই যাচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) তেলের দাম মিশ্র প্রবণতায় থাকলেও টানা দ্বিতীয় সাপ্তাহিক পতনের পথে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি কিউবার বিষয়টি শেষ করতে চান। দ্বীপরাষ্ট্রটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি তিনি অবশ্যই বিবেচনা করবেন বলেও জানান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আগাম সতর্কতামূলক রাডার ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের সিরিক দ্বীপে একটি যোগাযোগ টাওয়ার লক্ষ্য করে হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। শুক্রবার (১৩ নভেম্বর) বাননের সংবাদমাধ্যম আল মায়াদিন এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। যুদ্ধ নিরসনের উদ্যোগে ভূমিকা রাখা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি ডেমোক্রেটশাসিত শহর ও অঙ্গরাজ্যের কথিত অপরাধ ও দুর্নীতির দিকে পূর্ণ ও সম্পূর্ণ মনোযোগ দিতে নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়লেও সব অঞ্চল একই হারে উষ্ণ হচ্ছে না। সূর্যালোক, মেঘের আচ্ছাদন, বায়ুমণ্ডলীয় সঞ্চালন এবং আর্দ্রতার তারতম্যের কারণে সামগ্রিক গড় তাপমাত্রা বাড়ার পরও আঞ্চলিক আবহাওয়ায় চরম বৈপরীত্য ও তীব্র শৈত্যপ্রবাহ দেখা যাচ্ছে।
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও বাড়াতে তুরস্ক পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা হালুক গরগুন। বৃহস্পতিবার ইস্তাম্বুলে আয়োজিত তুরস্ক-সৌদি আরব ডিফেন্স ইন্ডাস্ট্রি ডেজ অনুষ্ঠানে তিনি জানান, ১ হাজার ৪০০টির বেশি প্রকল্প এবং ১২ হাজার কোটি (১২০ বিলিয়ন) ডলারের পোর্টফোলিও নিয়ে তুরস্ক এই সহযোগিতা সম্প্রসারণ করতে চায়।
হরমুজ প্রণালির কাছে ইরানের দক্ষিণাঞ্চলে হামলা, মুহুর্মুহু বিস্ফোরণ
সৌদিতে হুথি হামলা বাড়ছে, ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞা নবায়ন জাতিসংঘের
হুথি হামলার জেরে সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো একাধিক এয়ারলাইন
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের
ইরানের সঙ্গে চুক্তি প্রয়োজন নেই, কেন বললেন ট্রাম্প?
পৃথিবী উষ্ণ হলেও কিছু শহর কেন শীতল হচ্ছে
এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব