এনভিডিয়া কেলেঙ্কারি: পদ হারাতে পারেন মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৫

এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে গুপ্তচর কেলেঙ্কারির মধ্যে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সরিয়ে দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা করছেন হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিষয়টি সম্পর্কে অবগত দুজন ব্যক্তি বৃহস্পতিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কালো তালিকায় ডজনখানেক চীনা প্রতিষ্ঠান যুক্ত করতে প্রশাসনের অস্বীকৃতি এবং এনভিডিয়ার চীনে রফতানি সরকার যথাযথভাবে তদারকি করছে কি না, তা নিয়ে লুটনিকের সমালোচনা করছেন আইনপ্রণেতাদের একাংশ। সংখ্যা ক্রমেই বাড়ছে।

বৃহস্পতিবার হুয়াং এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়ার ঘোষণা দেন। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের খবরের পর এ পদত্যাগ। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছে মার্কিন কর্তৃপক্ষ অ্যালিস হুয়াংকে। হুয়াংয়ের পদত্যাগের আগেই লুটনিকের কর্মকাণ্ডের সমালোচনা শুরু হয়েছিল। তবে চীনে এআই চিপ চালান সীমিত করতে লুটনিক যথেষ্ট কিছু করেননি, এ অভিযোগ এখন আরও জোরালো হয়েছে।

রয়টার্সের খবরের পর হোয়াইট হাউস ও বাণিজ্য বিভাগ তাৎক্ষণিক মন্তব্য করেনি। এর আগে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্ত্রী ও তার দায়িত্ব পালনের সক্ষমতার প্রতি পূর্ণ আস্থা রাখেন।

জুনে রয়টার্স জানায়, চীনা এআই স্টার্টআপ ডিপসিক, মেমোরি চিপ নির্মাতা সিএক্সএমটিসহ জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত শতাধিক প্রতিষ্ঠানকে কালো তালিকায় যুক্ত করা থেকে বিরত ছিল ট্রাম্প প্রশাসন। ২০২৫ সালের অক্টোবরের পর ওই তালিকায় কোনও নতুন নাম যোগ হয়নি, যা এক দশকের বেশি সময়ের মধ্যে দীর্ঘতম বিরতি।

লুটনিকের চাকরি যাওয়া উচিত কি না, সিএনএনে এমন প্রশ্নের জবাবে রিপাবলিকান সিনেটর জন কেনেডি বলেন, আমি এখনও জানি না। তিনি ও অন্যরা লুটনিককে দ্রুত প্রকাশ্যে প্রশ্নের জবাব দিতে আহ্বান জানিয়েছেন। কেনেডি বলেন, এটি অ্যানিউরিজমের মতোই গুরুতর।

ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেন, লুটনিক ও আন্ডার সেক্রেটারি জেফ্রি কেসলারকে ব্যাখ্যা করতে হবে কেন তারা রফতানি নিয়ন্ত্রণের ফাঁকফোকর বন্ধ করেননি। জানুয়ারি থেকে সিনেটের ব্যাংকিং কমিটির চেয়ার হতে যাওয়া ওয়ারেন এবং পররাষ্ট্র সম্পর্ক কমিটির নতুন চেয়ার ক্রিস কুনস লুটনিক, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে চিঠি লিখে এনভিডিয়ার চীনে চিপ রফতানিসংক্রান্ত সব নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

সিনেটররা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের খবরের উল্লেখ করেছেন। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের নির্বাহী, যা ২০২৪ সালের জুন থেকে এনভিডিয়ার ৪৮০ কোটি ডলারের বেশি উন্নত এআই চিপ কিনেছে।

সিনেট ফাইন্যান্স কমিটির শীর্ষ ডেমোক্রেট রন ওয়াইডেন ও হাউস ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির শীর্ষ ডেমোক্রেট রিচার্ড নিল লুটনিককে চিঠি লিখে জানিয়েছেন, চীনা সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে উদ্বেগজনক সংযোগ থাকা কোম্পানির কাছে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমোদনের তদন্ত করছেন তারা। ২০২৫ সালের ডিসেম্বরে এইচ২০০ চিপ বিক্রির বিনিময়ে রফতানি আয়ের একটি অংশ নেওয়ার ট্রাম্পের সিদ্ধান্তকে তারা অসাংবিধানিক রফতানি কর বলেছেন।

ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান মাস্ট বলেন, চিপ রফতানি অনুমোদনে বাণিজ্য বিভাগের ভূমিকা নিয়ে কংগ্রেসের তদন্ত দরকার, তবে লুটনিকের ওপর তার আস্থা আছে। ওয়াল স্ট্রিটের অভিজ্ঞ ব্যক্তিত্ব লুটনিক তিন দশক ধরে ট্রাম্পের বন্ধু।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
ক্ষমতা ছাড়ার আগে কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান ট্রাম্প
বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, বলার দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, বলার দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা