পাকিস্তানের বিপক্ষে একাদশে আসতে পারেন শুকি ও রহমত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৮ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৮

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ শনিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া এবং মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে শুকি ইতোফুসাকে খেলানোর সম্ভাবনা রয়েছে।

আজ জাতীয় স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ২০০৫ সালের পর প্রথমবার সাফের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়ে বাংলাদেশের রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাদ উদ্দিন। তবে অ্যাকিলিস টেন্ডনের চোটে সাফ থেকে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় রাইটব্যাক হিসেবে খেলতে পারেন রহমত মিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন এই ডিফেন্ডার।

আক্রমণভাগেও পরিবর্তনের আভাস রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেলা মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় দেখা যেতে পারে শুকি ইতোফুসাকে। তার অন্তর্ভুক্তিতে আক্রমণে ভিন্ন মাত্রা যোগ করতে চাইবেন কোচ টমাস ডুলি।

সম্ভাব্য একাদশে গোলবার সামলাবেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণে থাকবেন তারিক কাজী, জিদান আলেকজান্ডার ইউসুফ, জায়ান আহমেদ ও রহমত মিয়া। মাঝমাঠে হামজা চৌধুরী, শমিত সোম ও সৈয়দ শাহ কাজেম কিরমানি। আক্রমণভাগে থাকতে পারেন রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।

এদিকে পাকিস্তানও শক্তি বাড়িয়েছে। গ্রুপ পর্বে খেলতে না পারা বিদেশে খেলা পাঁচ ফুটবলার আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলিমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহ দলের সঙ্গে যোগ দিয়েছেন। ফলে সেমিফাইনালে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

গ্রুপ পর্বে অপরাজিত বাংলাদেশ দুই ম্যাচে পাঁচ গোল করেছে, হজম করেনি একটিও। সেই আত্মবিশ্বাস নিয়েই পাকিস্তানের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইবে স্বাগতিকরা।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ; তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া; হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম কিরমানি; রাকিব হোসেন, শুকি ইতোফুসা, ফারহান আলী ওয়াহিদ।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘হামজা-ফারহানদের খেলা দেখতে এসেছি, বাংলাদেশ ফাইনালে খেলবে’
লড়াই করেও ভারতের ফাইনালে ওঠা আটকাতে পারলো না ভুটান
পরিসংখ্যানে বাংলাদেশ নাকি পাকিস্তান এগিয়ে, আজ খেলা দেখবেন কোথায়
সর্বশেষ খবর
মাদক সেবনের ভিডিও করা ৪ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
মাদক সেবনের ভিডিও করা ৪ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
যেই নারীকে ‘হতভম্ব হরিণ’ বলেছিলেন হুয়াং, তার হাতেই এখন এনভিডিয়া
যেই নারীকে ‘হতভম্ব হরিণ’ বলেছিলেন হুয়াং, তার হাতেই এখন এনভিডিয়া
ভিডিওর জন্য দ্রুতগতিতে চালাচ্ছিলেন মোটরসাইকেল, গাছে ধাক্কা দিয়ে নিহত ২
ভিডিওর জন্য দ্রুতগতিতে চালাচ্ছিলেন মোটরসাইকেল, গাছে ধাক্কা দিয়ে নিহত ২
ব্রাজিলকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো এশিয়ার পরাশক্তি জাপান
ব্রাজিলকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো এশিয়ার পরাশক্তি জাপান
সর্বাধিক পঠিত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা
৭ ঘণ্টার বৈঠক, শর্ত দিয়ে খোলার ঘোষণা ফিনলে চা কোম্পানির কারখানা