এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা

নওগাঁ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৬, ১৬:১৫ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৬:১৫

ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে চার কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথের মাধ্যমে অভিনব কৌশলে এসব টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের অনুকূলে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ব্যাংক হিসাব থেকে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন।

প্রথমদিকে প্রতি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। এভাবে গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর নওগাঁ সদর মডেল থানায় মামলা করা হয়। মামলাটি তদন্তের একপর্যায়ে টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারিতে লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেকবই উদ্ধার করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দম্পতি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ— প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবন যাপন করতেন।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ কোনও চক্র কিংবা অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
অবসরে ঝাড়ুদার, তার নামেই বিল করে ৩০ হাজার টাকা তুললেন স্বাস্থ্য কর্মকর্তা!
৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ছক ব্যাংকের ভেতরেই, কর্মকর্তাসহ গ্রেফতার ৬
সর্বশেষ খবর
এই অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা বিজিএমইএ সভাপতির
এই অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা বিজিএমইএ সভাপতির
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকা প্রকাশ
‘জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ’
‘জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে ৩ কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ’
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম